দায় চাপানো নয়, দায় নেওয়া শিখতে হবে: সড়ক পরিবহনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ২৩:০৫
আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য ঢাকা নিশ্চিত করতে হলে বর্জ্য ব্যবস্থাপনার চেয়ে বর্জ্য সঠিক স্থানে রাখার মানসিকতা ও সচেতনতা বেশি জরুরি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর হাজারীবাগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জোর দিয়ে বলেন, যত্রতত্র বর্জ্য ফেলে বর্জ্য ব্যবস্থাপনার নজির বিশ্বের কোথাও নেই।
রাজনৈতিক কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে শেখ রবিউল আলম বলেন, “রাজনৈতিক কর্মীদের সঙ্গে নিয়ে আমরা দেশকে ধারণ করতে চাই। অন্যের ওপর দায় চাপানোর চেয়ে নিজের দায় নিতে শিখতে হবে। প্রধানমন্ত্রী আপনাদের ভোটের মূল্যায়ন করেছেন এবং আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন। তাই জনগণের জন্য একটি জনবান্ধব নগর গড়ে তোলার দায়বদ্ধতা আমার রয়েছে।” তিনি শহর পরিষ্কার রাখতে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সরাসরি সম্পৃক্ত হওয়ার অনুরোধ জানান।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বর্জ্য ও মশক নিধনে জনগণের সরাসরি অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, শহর পরিষ্কার রাখতে জনগণ ও সিটি করপোরেশনের ৫০-৫০ অংশীদারিত্ব প্রয়োজন। বর্ষা মৌসুমে ডেঙ্গু মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে আমরা সরঞ্জাম দিতে পারি, কিন্তু কারও ঘরের ছাদ বা টবের জমে থাকা পানি পরিষ্কারের দায়িত্ব এলাকাবাসীকেই নিতে হবে।
আরও পড়ুন
- • ভাইরাল হতে গিয়ে চাকরি হারাচ্ছেন ঢাবি অধ্যাপক তাশরিক
- • বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- • WEF প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
- • এবার চলচ্চিত্র পরিচালনায় নওশাবা, ‘সোমেশ্বরী’ দিয়ে শুরু
- • ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত
- • জামায়াতপন্থি ১৬ আইন কর্মকর্তা একসঙ্গে পদত্যাগ
- • গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণ সম্পর্কে যা জানা গেল
- • হামের উপসর্গের ৩ শিশুর মৃত্যু, ১ দিনে আক্রান্ত ১১৩৫
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
