অবশেষে আজ থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ১২:৫২
টানা পাঁচ দিন বন্ধ থাকার পর অবশেষে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রেললাইন প্লাবিত হওয়ায় গত ৭ জুলাই থেকে বন্ধ থাকা এ রুটে আজ সকাল থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।
রোববার (১২ জুলাই) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. সুবক্তগীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোর ৬টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া পর্যটক এক্সপ্রেস নির্ধারিত সময় অনুযায়ী চট্টগ্রাম স্টেশনে পৌঁছে সেখান থেকে ২০ মিনিট যাত্রাবিরতি শেষে কক্সবাজার আইকনিক রেলস্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে। এরপর থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী কক্সবাজারগামী সব ট্রেন চলাচল করবে।
মো. সুবক্তগীন বলেন, ‘যেখানে রেললাইন পানিতে তলিয়ে গিয়েছিল, সেখানে ব্যালাস্ট ফেলে লাইন উঁচু করা হয়েছে। ফলে এখন ট্রেন চলাচলে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়।’
গত ৭ জুলাই টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম ও জানআলীহাট স্টেশনের মধ্যবর্তী রেললাইন পানিতে তলিয়ে যায়। রেললাইনের ওপর প্রায় দুই ফুট পানি জমে থাকায় প্রথমে ট্রেন চলাচল ব্যাহত হয়। দীর্ঘ সময় অপেক্ষার পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় চলন্ত ট্রেনগুলোকে পেছনের স্টেশনে ফিরিয়ে নেওয়া হয়।
পরদিন ৮ জুলাই বাংলাদেশ রেলওয়ে জানায়, ষোলশহর-জানআলীহাট সেকশনে রেললাইনের ওপর জমে থাকা পানি না কমা পর্যন্ত কক্সবাজারমুখী ট্রেন চলাচল সম্ভব নয়। এ সময় যাত্রীদের টিকিটের অর্থ ফেরতের পাশাপাশি ঢাকায় ফিরতে আগ্রহীদের জন্য চট্টগ্রাম থেকে কক্সবাজার এক্সপ্রেসে ফেরার বিশেষ ব্যবস্থা করা হয়েছিল।
এরপর টানা পাঁচ দিন চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। প্রয়োজনীয় মেরামত ও রেললাইন সংস্কার শেষে রোববার থেকে আবারও স্বাভাবিক হয়েছে দেশের এই পর্যটন রুটের রেল যোগাযোগ।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
- • ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে পেনশন পাবে না: আপিল বিভাগ
- • প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে যা যা থাকছে
- • প্রথমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • হরমুজ প্রণালি বন্ধ নয়, দাবি ট্রাম্পের
- • লোকাল বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
- • জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- • মারা গেলেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
- • খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
