১৯ জুলাই ২০২৬, রবিবার, ২০:২৮

শিরোনাম
'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ সবুজ গণপরিবহনে বড় উদ্যোগ, ইলেকট্রিক বাসের জন্য ৪০০ কোটি টাকা চাইল বিআরটিসি জুলাই সনদ বাস্তবায়নের বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে সিলেটে খনন হচ্ছে নতুন ৩ কূপ দুই দিনের সফরে ঢাকায় আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২০২৬’ শুরু আজ

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: বিশ্বজুড়ে নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করল ওয়াশিংটন

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: বিশ্বজুড়ে নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করল ওয়াশিংটন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ১১:৩৪

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কায় বিশ্বজুড়ে নিজ দেশের নাগরিকদের জন্য বিশেষ ভ্রমণ সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

এক বিশেষ বিবৃতিতে যুক্তরাষ্ট্র বলেছে, মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে অত্যন্ত জটিল এবং যেকোনো সময় আরও অবনতি ঘটতে পারে। এ কারণে বিশ্বজুড়ে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র দপ্তর নাগরিকদের সর্বশেষ পরিস্থিতি জানতে নিয়মিত সংবাদ পর্যবেক্ষণ এবং নিজ নিজ অবস্থানস্থলের নিকটতম মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকে জারি করা নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, আঞ্চলিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। যেকোনো সময় ফ্লাইট বাতিল, রুট পরিবর্তন কিংবা বিভিন্ন দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও সতর্ক করে বলেছে, অতীতেও মধ্যপ্রাচ্যের বাইরের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্থাপনা হামলার লক্ষ্যবস্তু হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিক, যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং কূটনৈতিক স্থাপনাগুলোকে আবারও লক্ষ্যবস্তু করতে পারে।

এ কারণে বিশ্বের যেকোনো দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাফেরা, ভ্রমণ এবং নিরাপত্তা ব্যবস্থায় অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন।

আরও পড়ুন