ফাইনালে ২-১ স্পেনের জয়, দাবি মেন্ডিয়েতার
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ১৯:০৮
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের খেলোয়াড়দের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করেন দেশটির সাবেক মিডফিল্ডার গাইজকা মেন্ডিয়েতা। তবে প্রতিপক্ষকে অনিশ্চিত ও শক্তিশালী হিসেবে মূল্যায়ন করলেও শেষ পর্যন্ত স্পেনই ২-১ ব্যবধানে জিতবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের আগে টকস্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে মেন্ডিয়েতা বলেন, স্পেনের খেলার ধরন আগে থেকেই অনেকটা অনুমান করা যায়। কিন্তু আর্জেন্টিনা কখন কীভাবে খেলবে, তা বোঝা অনেক কঠিন।
তার ভাষায়, ‘মনে হতে পারে তারা ছোট ছোট পাসে খেলবে, কিন্তু হঠাৎ লং বল খেলতে শুরু করবে। আবার কখনো মেসিকে লক্ষ্য করে ক্রস, কখনো সেট-পিস—তাদের খেলার ধরন খুবই অনিশ্চিত।’
ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠা স্পেনের রক্ষণ ও আক্রমণের প্রশংসাও করেন মেন্ডিয়েতা। তবে তার মতে, ফাইনালে ইংল্যান্ডের বদলে আর্জেন্টিনাকে মোকাবিলা করাটা স্পেনের জন্য বেশি কঠিন।
ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে তিনি বলেন, ‘আমার বিশ্বাস, স্পেন ২-১ ব্যবধানে জিতবে। লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল দুজনই গোল করবে, আর উনাই সিমন একটি পেনাল্টি ঠেকাবে।’
দুই দলের গোলরক্ষকদেরও বিশেষভাবে প্রশংসা করে মেন্ডিয়েতা বলেন, উনাই সিমন ও আর্জেন্টিনার গোলরক্ষক—দুজনই এই বিশ্বকাপের সেরা গোলরক্ষকদের মধ্যে আছেন। তার মতে, ফাইনালে দুই দলই নিজেদের সেরা খেলোয়াড়দের নিয়েই মাঠে নামবে এবং দর্শকরা দারুণ একটি লড়াই উপভোগ করবেন।
আরও পড়ুন
- • ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি
- • বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পকে দেখে গ্যালারিজুড়ে বিদ্রুপধ্বনি
- • সমুদ্রে উদ্ধার অভিযান জোরদারে কোস্টগার্ডে যুক্ত হচ্ছে আধুনিক হেলিকপ্টার
- • আর্জেন্টিনার হার, পরীমণীর আক্ষেপ—‘বিয়েটা আর করতে হলো না’
- • মার্কিন সেনাদের মৃত্যুতে শোক জানিয়ে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের
- • বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়ে যা বললেন এরদোয়ান
- • পেরুতে ৫.৫ মাত্রার ভূমিকম্পে নিহত ৬, বাস্তুচ্যুত শতাধিক পরিবার
- • মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
