২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৫:০৬

শিরোনাম
৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান

মার্কিন সেনাদের মৃত্যুতে শোক জানিয়ে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন সেনাদের মৃত্যুতে শোক জানিয়ে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ১০:১০

ইরানের সঙ্গে চলমান সংঘাতে নিহত মার্কিন সেনাসদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

রোববার (১৯ জুলাই) বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন,

“আমরা খুবই মর্মাহত। তবে তারা ছিলেন অসাধারণ মানুষ, প্রকৃত দেশপ্রেমিক। তারা এমন একটি লক্ষ্য নিয়েই লড়াই করছিলেন, যাতে ইরান কখনোই পরমাণু অস্ত্রের অধিকারী হতে না পারে।”

এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, উত্তর ইরাকে শনিবার ভূপাতিত একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত অংশ নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করার সময় বিস্ফোরণে এক মার্কিন সেনা নিহত হন। এছাড়া শুক্রবার জর্ডানে ইরানের হামলায় আরও দুই মার্কিন সেনার মৃত্যু হয়। এসব ঘটনার পর ইরানের সঙ্গে চলমান সংঘাতে নিহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে ১৭ জনে পৌঁছেছে।

নিহত সেনাদের প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের সামরিক অবকাঠামো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে।

তার ভাষায়,

“ইরান সামরিকভাবে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। প্রায় সব ধরনের সামরিক সক্ষমতাই তারা হারিয়েছে। তাদের হাতে এখন খুব সামান্যই অবশিষ্ট রয়েছে।”

ট্রাম্প আরও জানান, রোববার রাতেও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন,

“আজ রাতেও আমরা তাদের ওপর খুব জোরালোভাবে আঘাত হেনেছি।”

এদিকে সেন্টকম জানিয়েছে, টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন