মিষ্টি রোদে বোল্ড লুকে নেহা, আসছে নতুন সিনেমা
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ০১:১৮
ওয়েব ফিল্ম ‘আন্তঃনগর’ দিয়ে অভিনয়জগতে পরিচিতি পাওয়া তরুণ অভিনেত্রী নিদ্রা নেহা বেশ কিছুদিন নতুন কোনো কাজ নিয়ে আলোচনায় ছিলেন না। এতে অনেকের মধ্যেই প্রশ্ন তৈরি হয়, তিনি কি অভিনয় ছেড়ে দিয়েছেন? তবে সেই ধারণা উড়িয়ে দিয়ে নতুন উদ্যমে ফেরার প্রস্তুতির কথা জানিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নতুন কিছু ছবি নিয়ে আলোচনায় আসেন নেহা। চারুকলার শিক্ষার্থী এই অভিনেত্রী ওটিটি, টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনচিত্র—সব মাধ্যমেই কাজ করেছেন। ‘আন্তঃনগর’-এর পর চরকির অ্যান্থলজি সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’-এর ‘হাঁসের সালুন’ পর্বে অভিনয়ের জন্য প্রশংসা কুড়ানোর পাশাপাশি চরকি অ্যাওয়ার্ডসে মনোনয়নও পেয়েছিলেন।
২০২৪ সালে ‘শরতের জবা’ চলচ্চিত্রে অভিনয়ের পর ব্যক্তিগত কারণে কিছুদিন কাজ থেকে দূরে ছিলেন বলে জানিয়েছেন নেহা। তিনি বলেন, ব্যক্তিগত নানা সংকট কাটিয়ে আবারও নিয়মিত অভিনয়ে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন।
বর্তমানে তার অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে সোহরাব হোসেন পরিচালিত ‘কালো বেড়াল’ সত্তরের দশকের প্রেক্ষাপটে নির্মিত একটি প্রেমের গল্প, যা চলতি বছর মুক্তি পেতে পারে। এছাড়া ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘নীল জোছনা’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। ছবিটিতে আরও রয়েছেন ভারতীয় অভিনেত্রী পাওলি দাম। নেহার ভাষ্য, শিগগিরই সিনেমাটির একটি গান প্রকাশ করা হবে।
অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও আগ্রহী নেহা। তিনি জানান, চলতি বছর একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী বছর চলচ্চিত্র পরিচালনা বিষয়ে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ারও ইচ্ছা রয়েছে।
আরও পড়ুন
- • কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের
- • মামলাজট কমাতে মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু
- • প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল ভারত, কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি
- • রাজধানীতে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ
- • ২০২৭ সালের হজের সরকারি দুই প্যাকেজ ঘোষণা
- • বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- • ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের
- • শর্তসাপেক্ষে পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো দেবতাখুম
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
