সালমানের বদলে যাওয়া চেহারা ঘিরে ফ্যানদের উদ্বেগ
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ১৯:২৩
বলিউড সুপারস্টার সালমান খানের স্বাস্থ্য নিয়ে ভক্তদের উদ্বেগ যেন কাটছেই না। সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে তার উপস্থিতির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে শুরু হয়েছে আলোচনা।
ভিডিওতে অনেকের চোখে ধরা পড়ে, আগের তুলনায় সালমানকে বেশ রোগা ও ক্লান্ত দেখাচ্ছে। মুখে বয়সের ছাপ, ওজন কমে যাওয়া এবং শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন বহু ভক্ত। তবে কেউ কেউ মনে করছেন, একটি ছোট ভিডিও দেখে তার স্বাস্থ্য সম্পর্কে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। আলো, ক্যামেরার অ্যাঙ্গেল বা কাজের প্রস্তুতির কারণেও এমন দেখাতে পারে।
এদিকে চলমান জল্পনার মধ্যেই সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করে সালমান লিখেছেন, ‘আপনাদের শরীর কেমন আছে?’ তার এই সংক্ষিপ্ত বার্তাকে অনেকেই ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন। পোস্টের মন্তব্যে ভক্তরা অভিনেতার সুস্বাস্থ্য কামনা করেছেন।
এর আগেও আমির খানের লগান সিনেমার ২৫ বছরপূর্তি অনুষ্ঠান এবং কংগ্রেস সাংসদ সুপ্রিয়া সুলের মেয়ের বিয়ের অনুষ্ঠানে সালমানের উপস্থিতি ঘিরে একই ধরনের আলোচনা হয়েছিল। সে সময় তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছিল, অভিনেতা কিছু স্বাস্থ্যগত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন।
ভারতীয় কয়েকটি গণমাধ্যমের দাবি, অতীতে চিকিৎসার জন্য একাধিকবার যুক্তরাষ্ট্রে গিয়েছেন সালমান খান এবং প্রয়োজনে আবারও বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছে তার পরিবার। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সালমান খান বা তার টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
প্রতিফলন/ এজে
আরও পড়ুন
- • চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
- • মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেও আন্তর্জাতিক বাজারে তেলের দামে পতন
- • রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
- • ইরান সংঘাতে প্রায় ১০০ মার্কিন সেনা আহত, নিহত ৩: পেন্টাগন
- • আজ মিরপুরে পর্দা উঠছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর, ৮ ডিসিপ্লিনে লড়বে ক্ষুদে প্রতিভারা
- • হরমুজ খুলতে ইরানে টানা হামলা যুক্তরাষ্ট্রের, যুদ্ধবিরতির চেষ্টা অব্যাহত
- • দিল্লিমুখী পাঞ্জাবের কৃষকরা, সিজেপির আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা
- • মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
