রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ০৯:৫৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে টিকিট পরিদর্শক (টিটিই) কর্তৃক শারীরিক লাঞ্ছনা ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে রেললাইন অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ-সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (৬৭তম ব্যাচ) শিক্ষার্থী।
শিক্ষার্থীদের অভিযোগ, পদ্মা এক্সপ্রেসে ভ্রমণের সময় অভিযুক্ত টিটিই সুমন সরকারি রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে অর্থ আদায় করছিলেন। এ বিষয়ে প্রতিবাদ জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষার্থীকে মারধর করেন। ভুক্তভোগীর পরনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগোযুক্ত টি-শার্ট থাকা সত্ত্বেও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে দাবি করেন সহপাঠীরা।
অভিযোগ রয়েছে, পরিস্থিতি সামাল দেওয়ার পরিবর্তে ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছানোর আগেই ভুক্তভোগী শিক্ষার্থীকে একটি পূর্ববর্তী স্টেশনে জোরপূর্বক নামিয়ে দেওয়া হয়।
ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রেললাইনে অবস্থান নিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেন। তাদের দাবি, অভিযুক্ত টিটিই সুমনকে অবিলম্বে শিক্ষার্থীদের সামনে হাজির করতে হবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকার ওপর দিয়ে কোনো ট্রেন চলাচল করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিচয় জানার পরও একজন শিক্ষার্থীর ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অভিযুক্তের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
তবে অবরোধের কারণে সাধারণ যাত্রীদের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। তারা বলেন, ভবিষ্যতে যাতে কোনো যাত্রী বা শিক্ষার্থী এ ধরনের ঘটনার শিকার না হন, সে লক্ষ্যেই এই আন্দোলন।
এদিকে, রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা চলছে। তবে অভিযুক্ত টিটিইকে হাজির করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস না পাওয়া পর্যন্ত রেললাইন ছাড়বেন না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
আরও পড়ুন
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • হামের প্রকোপে আরও ৪ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১ হাজারের বেশি
- • দিল্লিতে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ১১৮ পুলিশ সদস্য; গ্রেপ্তার ৭০
- • ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের তাণ্ডবে এই পর্যন্ত প্রাণ ছাড়াল ৫ হাজার
- • এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির ভাইরাল বিজ্ঞপ্তি ভুয়া, সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড
- • ইরান যুদ্ধে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারে লন্ডনের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
