২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:২২

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

ইরান যুদ্ধে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারে লন্ডনের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারে লন্ডনের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ১৫:২৩

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে যুক্তরাজ্যের কৌশলগত সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ চেয়ে লন্ডনের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ব্রিটেনের নতুন সরকারের সঙ্গে যোগাযোগ করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ

আলজাজিরার বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম দায়িত্ব নেওয়ার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে ফোনালাপে বিষয়টি উত্থাপন করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ বিমানবাহিনীর আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি এবং ভারত মহাসাগরে অবস্থিত দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি অব্যাহত রাখতে নতুন ব্রিটিশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে ওয়াশিংটন।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার-এর সরকার শুরুতে দিয়েগো গার্সিয়া ঘাঁটি থেকে মার্কিন বি-২ বোমারু বিমান পরিচালনার অনুমতি দেয়নি। তবে পরে অবস্থান পরিবর্তন করে প্রতিরক্ষামূলক অভিযান এবং ‘ইরানের সামরিক সক্ষমতা খর্ব করার’ উদ্দেশ্যে মার্কিন বাহিনীকে সীমিতভাবে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়।

তবে যুক্তরাষ্ট্রের নতুন অনুরোধের বিষয়ে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানানো হয়নি।

আরও পড়ুন