ইউনানে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল স্পেনও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ১৯:৩২
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশে ৫ দশমিক ০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। একই দিনে স্পেনের দক্ষিণাঞ্চলেও ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে দুই দেশেই তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
চীনের ভূমিকম্প নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে ইউনান প্রদেশের পুয়ের শহরের মোজিয়াং কাউন্টিতে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল উত্তর অক্ষাংশ ২৩.১৯ ডিগ্রি ও পূর্ব দ্রাঘিমাংশ ১০১.৪৬ ডিগ্রিতে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৬ কিলোমিটার।
অন্যদিকে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, মঙ্গলবার ইউটিসি সময় দুপুর ১২টা ৪৩ মিনিট ৩১ সেকেন্ডে স্পেনের দক্ষিণাঞ্চলে ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল গ্রানাডা শহরের প্রায় ৫৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে এবং গুয়াদিক্স শহরের প্রায় ১০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭ কিলোমিটার গভীরে।
দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • এমি মার্টিনেজের আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত!
- • খেলা শেষে হাতাহাতি নিয়ে দুঃখিত নন পারেদেস
- • বাব আল-মান্দেবে হুতি হুমকি, তেলবাজারে নতুন শঙ্কা
- • বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
