হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ২২:৫৪
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে আগ্রহী এবং এমন উদ্যোগ কার্যকর হবে বলে তিনি মনে করেন।
মঙ্গলবার (২১ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে আল জাজিরা।
হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার সামরিক অভিযানের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটি একটি সম্ভাব্য ধারণা। তিনি আহমেদ আল-শারার প্রশংসা করে বলেন, তিনি সিরিয়াকে আবার একত্রিত করতে সক্ষম হয়েছেন এবং দীর্ঘদিন ধরেই হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করছেন।
এদিকে ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না। তার ভাষ্য, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ের পারমাণবিক চুক্তি বাতিল না হলে ইরান বহু আগেই পারমাণবিক অস্ত্র অর্জন করত, যা ইসরায়েলের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াত।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
