২২ জুলাই ২০২৬, বুধবার, ০১:৫৮

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ

হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ২২:৪৩

হুতি বিদ্রোহীদের হুমকির মুখে সৌদি আরব থেকে চীন ও ভারতের উদ্দেশে রওনা হওয়া দুটি তেলবাহী জাহাজ লোহিত সাগরের রুট পরিবর্তন করে সুয়েজ খালের দিকে যাত্রা করেছে।

মঙ্গলবার (২১ জুলাই) রয়টার্স জানায়, জাহাজ চলাচল-সংক্রান্ত তথ্যভান্ডারে এ তথ্য পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, ২০ লাখ ব্যারেল সৌদি অপরিশোধিত তেল নিয়ে চীনের উদ্দেশে যাত্রা করা ‘শিন লং ইয়াং’ এবং প্রায় সাত লাখ ব্যারেল তেল বহনকারী ‘রোডোস’ ট্যাংকার হুতিদের নৌ অবরোধ ঘোষণার পর রুট পরিবর্তন করে।

হুতিরা বিভিন্ন শিপিং কোম্পানিকে সতর্ক করে জানিয়েছে, সৌদি বন্দরে পণ্য ওঠানামা করা জাহাজ হামলার লক্ষ্যবস্তু হতে পারে। উত্তর ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে বাব আল-মান্দেব প্রণালির উপকূল, বর্তমানে তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বলেছে, বাব আল-মান্দেবকে ঘিরে হুতিদের হুমকি বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ আরও বাড়িয়েছে। সংস্থাটির মতে, হরমুজ প্রণালির বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ এই নৌপথে অস্থিতিশীলতা তেল ও গ্যাস সরবরাহে নতুন ঝুঁকি তৈরি করতে পারে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন