২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:১৯

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ১৫:২০

কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ জুলাই সারাদেশে ১৮ ঘণ্টার জন্য সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর বিজয়নগরে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংগঠনের নেতারা জানান, ৩০ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে।

তারা আরও জানান, দাবি পূরণ না হলে আগামী ২৩ আগস্ট থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখা হবে।

সংবাদ সম্মেলনে বর্তমান কমিশন বাড়িয়ে প্রতি ঘনমিটারে ন্যূনতম ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণের দাবি জানানো হয়। তবে আন্দোলনের পাশাপাশি সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানান সংগঠনের নেতারা।

তাদের দাবি, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর প্রতি ঘনমিটার সিএনজিতে ৮ টাকা কমিশন নির্ধারণ করা হয়েছিল। এরপর গত ১১ বছরে অস্বাভাবিক মূল্যস্ফীতি, ন্যূনতম মজুরি বৃদ্ধি, যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়া, ব্যাংক গ্যারান্টি এবং ইজারা ফি বৃদ্ধির কারণে সিএনজি ফিলিং স্টেশন পরিচালনায় বড় ধরনের আর্থিক সংকট তৈরি হয়েছে।

এসব বাস্তবতা বিবেচনায় কমিশন পুনর্নির্ধারণ করে ব্যবসা টিকিয়ে রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা।

আরও পড়ুন