২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩:১৯

শিরোনাম
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ

গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ০০:০৩

গ্যাস সরবরাহে ঘাটতির কারণে তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহকদের মধ্যে তীব্র স্বল্পচাপ দেখা দিয়েছে। এতে স্বাভাবিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় ব্যাপক ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।

সোমবার (২০ জুলাই) এক বার্তায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানায়, সরবরাহ ঘাটতির কারণে তাদের অধিভুক্ত বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর প্রভাব শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সিএনজি স্টেশন এবং আবাসিক গ্রাহকদের ওপর পড়ছে।

পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে সাময়িক এ দুর্ভোগের জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।

আরও পড়ুন