২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৯:১০

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

মামলাজট কমাতে মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ১২:৪৮

মামলাজট কমানো এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি লাঘবে মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু করেছে সরকার। বর্তমানে দেশের ৩০ জেলায় এ কার্যক্রম চালু রয়েছে এবং পর্যায়ক্রমে সব জেলায় এটি সম্প্রসারণ করা হবে।

মঙ্গলবার (২১ জুলাই) দেশের ১০ জেলায় এ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আইনমন্ত্রী বলেন, বর্তমানে দেশে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ৪৫ লাখ। মামলা আদালতে যাওয়ার আগে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা গেলে এক বছরের মধ্যে মামলার জট ৪৫ লাখ থেকে কমিয়ে ২০ লাখে নামিয়ে আনা সম্ভব হবে।

তিনি জানান, বর্তমানে ৩০ জেলায় এ কার্যক্রম চলমান রয়েছে। নতুন করে আরও ১০ জেলায় এর উদ্বোধন করা হয়েছে। ধাপে ধাপে দেশের সব জেলায় বাধ্যতামূলক মধ্যস্থতা ব্যবস্থা চালু করা হবে।

মো. আসাদুজ্জামান আরও বলেন, সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে। তবে শিশু ধর্ষণ এবং নারী ও শিশু হত্যা মামলার ক্ষেত্রে কোনো ধরনের মামলা প্রত্যাহার করা হবে না।

তিনি বলেন, এসব মামলার নিষ্পত্তি আদালতে উপস্থাপিত প্রমাণের ভিত্তিতেই হবে এবং এ ধরনের অপরাধের ক্ষেত্রে সরকারের অবস্থান কঠোর।

আরও পড়ুন