২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:৪৩

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের তাণ্ডবে এই পর্যন্ত প্রাণ ছাড়াল ৫ হাজার

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের তাণ্ডবে এই পর্যন্ত প্রাণ ছাড়াল ৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ১৫:৩২

গত মাসে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ২৭৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন।

সোমবার (২০ জুলাই) হালনাগাদ সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি।

গত ২৪ জুন ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাসের কাছাকাছি উপকূলীয় রাজ্য লা গুয়াইরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, সর্বশেষ হিসাব অনুযায়ী ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন ৫ হাজার ২৭৮ জন। আহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ৭৪০।

সরকারি তথ্য অনুযায়ী, ভূমিকম্পে ৮৫০টির বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অন্তত ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।

তবে এখনো কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি দেশটির কর্তৃপক্ষ।

এদিকে দুর্যোগে বাস্তুচ্যুত ২৩ হাজার ৫০০ জনের বেশি মানুষ বর্তমানে স্টেডিয়াম ও বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। সেখানে স্বেচ্ছাসেবীরা চিকিৎসাসেবা, খাদ্য ও অন্যান্য জরুরি সহায়তা দিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন