২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০২

শিরোনাম
রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

৫ লাখ ১৩ হাজার টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা

৫ লাখ ১৩ হাজার টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ১৯:৩৯

হজ এজেন্সির মাধ্যমে ২০২৭ সালের হজে বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া যাত্রীদের জন্য ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ ঘোষণা করেছে সরকার। এ প্যাকেজের সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ‘হজ প্যাকেজ-২০২৭’ ঘোষণা করেন।

মন্ত্রী জানান, সাধারণ প্যাকেজের আওতায় মক্কায় হারাম শরিফের বহিঃচত্বর থেকে সর্বোচ্চ ৩ কিলোমিটার এবং মদিনায় মসজিদে নববী থেকে সর্বোচ্চ ১ কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা রাখতে হবে। প্রতি কক্ষে সর্বোচ্চ ছয়জন হজযাত্রী থাকতে পারবেন। মিনায় জোন-৫–এ তাঁবুর ব্যবস্থা থাকবে এবং মিনা-আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী সেবা ও মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। হোটেল হারাম থেকে ২ কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুযায়ী সালাওয়াত বাসের ব্যবস্থা রাখতে হবে।

তিনি আরও বলেন, হজ এজেন্সিগুলো সরকার অনুমোদিত সাধারণ প্যাকেজ অনুসরণ করবে। তবে পারস্পরিক আলোচনার ভিত্তিতে অতিরিক্ত তিনটি প্যাকেজ ঘোষণা করা যাবে। কিন্তু সরকার নির্ধারিত সাধারণ প্যাকেজের সেবা-সুবিধা কমিয়ে কোনো প্যাকেজ চালু করা যাবে না।

ধর্মমন্ত্রী জানান, প্রতিটি প্যাকেজ হজ পোর্টাল ও সংশ্লিষ্ট এজেন্সির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। দমে শোকর (আদাহি) ও ক্যাটারিং বাধ্যতামূলক হওয়ায় এই দুই খাতের ব্যয় অন্তর্ভুক্ত না করে কোনো প্যাকেজ ঘোষণা করা যাবে না। এছাড়া ই-হজ সিস্টেমে প্যাকেজ নির্ধারণ ছাড়া হজযাত্রী নিবন্ধন করা যাবে না।

তিনি বলেন, তালিকাভুক্ত যোগ্য এজেন্সিগুলোকে নিবন্ধন শুরুর আগেই সৌদি সরকারের নির্ধারিত সর্বনিম্ন কোটার ভিত্তিতে গ্রুপ গঠন করতে হবে।

সংবাদ সম্মেলনে ধর্মসচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, হাবের সভাপতি গোলাম সরওয়ারসহ ধর্ম মন্ত্রণালয় ও হাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিফলন/ এজে

আরও পড়ুন