প্রথমবার জাতীয় তাফসির প্রতিযোগিতা আয়োজন করছে সরকার, থাকছে আকর্ষণীয় পুরস্কার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ১৪:৪১
দেশে প্রথমবারের মতো ‘জাতীয় তাফসির প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন করতে যাচ্ছে সরকার। সরকারের প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন এ প্রতিযোগিতার আয়োজন করছে।
শনিবার (১৮ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে যোগ্য ও আগ্রহী বাংলাদেশি নাগরিকদের অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভাগীয় পর্যায়ে বাছাইয়ের মাধ্যমে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা দুটি গ্রুপে আয়োজন করা হবে।
গ্রুপ ‘ক’ (অনূর্ধ্ব ৩০ বছর)-এ অংশ নিতে পারবেন ফাজিল, জালালাইন, দাওরায়ে হাদিস, কামিল এবং আরবি ও ইসলামিক স্টাডিজ বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা। এ গ্রুপের প্রতিযোগীদের জন্য নির্ধারিত তাফসিরের বিষয় হলো সূরা ফাতিহা, সূরা আল-বাকারা এবং সূরা আল-আলাক।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রতিযোগিতার মাধ্যমে পবিত্র কোরআনের তাফসিরচর্চা আরও বিস্তৃত করা, তরুণদের মধ্যে কোরআনের মর্মবাণী সম্পর্কে গভীর উপলব্ধি সৃষ্টি করা এবং ইসলামী জ্ঞানচর্চাকে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। তবে পুরস্কারের ধরন ও আবেদনপদ্ধতির বিস্তারিত তথ্য ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত বিজ্ঞপ্তি ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখছে পাকিস্তান
- • ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তারকাদের তালিকা প্রকাশ
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
- • রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • পানির নিচে রাজধানীর সড়ক, অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহারের নির্দেশ পুলিশের
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
