১৮ জুলাই: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তীব্র হয় আন্দোলন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ১১:৫৫
রক্তাক্ত জুলাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবে ১৮ জুলাইকে স্মরণ করা হয়। সরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ হয়ে যাওয়ার পর আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও এদিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে নতুন গতি পায় আন্দোলন। সফল হয় শিক্ষার্থীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি।
আন্দোলনকারীদের দাবি, সেদিন শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের সংঘর্ষে সাংবাদিকসহ ২৯ জন নিহত হন এবং আহত হন কয়েক হাজার মানুষ। আবু সাঈদ, ওয়াসিমসহ নিহতদের হত্যার বিচার এবং বৈষম্যবিরোধী দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন এলাকায় বিক্ষোভে অংশ নেন।
সরকারি বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ হওয়ার পর আন্দোলন কিছুটা গতি হারালেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তা আবারও সক্রিয় হয়ে ওঠে। শিক্ষার্থীদের ভাষ্য, অন্যায়ের প্রতিবাদ এবং নিহতদের বিচারের দাবিতেই তারা রাজপথে নেমেছিলেন।
১৮ জুলাই বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে কয়েকজন পুলিশ সদস্য কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের ভবনে আশ্রয় নেন বলে দাবি করা হয়। পরে ভবনটি ঘিরে ফেললে হেলিকপ্টারের মাধ্যমে পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়া হয়।
একই সময়ে রামপুরা, নতুনবাজার, প্রগতি সরণিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতিরোধ গড়ে তোলেন। দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থী ও সাধারণ মানুষও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে অংশ নেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎকালীন সরকার সারা দেশে বিজিবি মোতায়েন করে। সংঘর্ষে রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও দেশের কয়েকটি জেলায় হতাহতের ঘটনা ঘটে বলে দাবি করা হয়।
এদিন দুপুরে সরকার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয়। তবে আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে জানানো হয়, নিহতদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আলোচনায় যাওয়ার বিষয়ে তারা আগ্রহী নন।
দিন শেষে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়, গুজব ও অপপ্রচার ঠেকাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাতে শনির আখড়া, কাজলা, সাইনবোর্ডসহ বিভিন্ন এলাকায় উত্তেজনা অব্যাহত থাকে। একই সঙ্গে শিক্ষার্থীরা পরবর্তী কর্মসূচির প্রস্তুতি নিতে থাকেন।
জুলাইয়ের শুরু থেকেই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী সক্রিয় থাকলেও ১৮ জুলাই তাদের ব্যাপক অংশগ্রহণ আন্দোলনের গতি আরও বাড়িয়ে দেয়।
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখছে পাকিস্তান
- • ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তারকাদের তালিকা প্রকাশ
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
- • রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • পানির নিচে রাজধানীর সড়ক, অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহারের নির্দেশ পুলিশের
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
