ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখছে পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ২৩:০০
ভারতীয় বেসামরিক ও সামরিক উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। দেশটির এয়ারপোর্টস অথরিটি (পিএএ) শনিবার (১৮ জুলাই) এক নোটিস টু এয়ারমেন (নোটাম) জারি করে এ তথ্য জানিয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের ২৩ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভারতীয় নিবন্ধিত কিংবা ভারতীয় এয়ারলাইনস ও অপারেটরদের পরিচালিত বা লিজ নেওয়া কোনো উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। নিষেধাজ্ঞাটি করাচি ও লাহোর—পাকিস্তানের দুটি ফ্লাইট ইনফরমেশন রিজিয়নেই কার্যকর থাকবে।
২০২৫ সালের এপ্রিলের শেষ দিকে ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়লে উভয় দেশই পরস্পরের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। পাকিস্তান ২৪ এপ্রিল ভারতীয় উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করে, এরপর কয়েক দফায় এর মেয়াদ বাড়ানো হয়েছে।
পেহেলগাম হামলার ঘটনায় পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ তোলে ভারত। তবে ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়।
পরবর্তীতে ২০২৫ সালের মে মাসে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পায়। পাকিস্তানের দাবি, ভারতের হামলার জবাবে তারা ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ পরিচালনা করে কয়েকটি ভারতীয় যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে যুদ্ধবিরতি কার্যকর হলে সংঘাতের অবসান ঘটে।
উল্লেখ্য, ১৯৯৯ সালের কারগিল সংঘাত এবং ২০১৯ সালের পুলওয়ামা সংকটের সময়ও পাকিস্তান একই ধরনের আকাশসীমা নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছিল ভারতের বিমান চলাচলে।
প্রতিফলন/এনজেএস
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখছে পাকিস্তান
- • ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তারকাদের তালিকা প্রকাশ
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
- • রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • পানির নিচে রাজধানীর সড়ক, অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহারের নির্দেশ পুলিশের
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
- • সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স
