১৯ জুলাই ২০২৬, রবিবার, ০৫:০৮

শিরোনাম
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানী থেকে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী যান দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৮ জুলাই: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তীব্র হয় আন্দোলন সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন আজ বিশ্ব এআই সম্মেলনে অংশ নিচ্ছেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম অপরিবর্তীত রেখেছে সরকার সংবিধান সংস্কার নয় বরং সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

মেট্রোতে স্পিকারে গান শুনলে জরিমানা আড়াই হাজার রুপি

মেট্রোতে স্পিকারে গান শুনলে জরিমানা আড়াই হাজার রুপি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ২০:২৬

মেট্রোরেলে হেডফোন ছাড়া মোবাইলের স্পিকারে জোরে গান শোনা বা ভিডিও দেখলে এবার গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। ভারতে নতুন আইনের আওতায় এ ধরনের আচরণের জন্য সর্বোচ্চ আড়াই হাজার রুপি জরিমানার বিধান কার্যকর হয়েছে।

সম্প্রতি ‘মেট্রোরেলওয়ে (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) আইন, ২০০২’ সংশোধন করে ‘জন বিশ্বাস (সংশোধনী) আইন, ২০২৬’-এর মাধ্যমে নতুন এ বিধান চালু করা হয়েছে। আইনটি গত ১৯ জুন থেকে কার্যকর হয়েছে।

প্রাথমিকভাবে বেঙ্গালুরু ও চেন্নাই মেট্রোতে কঠোরভাবে এই নিয়ম বাস্তবায়ন শুরু হলেও বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (বিএমআরসিএল) জানিয়েছে, এটি দেশের সব মেট্রো পরিষেবার ক্ষেত্রেই প্রযোজ্য।

নতুন বিধান অনুযায়ী, স্পিকারে ভিডিও বা গান চালানো, মেট্রোর ভেতরে উচ্চস্বরে চিৎকার, অশালীন ভাষা ব্যবহার, মাতাল অবস্থায় ভ্রমণ, থুতু ফেলা, কোচের মেঝেতে বসা কিংবা মেট্রোর সম্পদের ক্ষতি করলে সর্বোচ্চ ২ হাজার ৫০০ রুপি জরিমানা করা হতে পারে।

মেট্রো কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে শুধু বেঙ্গালুরুতেই প্রায় ৫৭ হাজার যাত্রীকে স্পিকারে গান বা ভিডিও চালানোর কারণে সতর্ক করা হয়েছিল। আগে ৫০০ রুপি জরিমানার বিধান থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই সতর্ক করেই ছেড়ে দেওয়া হতো। নতুন আইন কার্যকরের মাধ্যমে এই প্রবণতা কমিয়ে আনাই কর্তৃপক্ষের লক্ষ্য।

এ ছাড়া অনুমতি ছাড়া পোস্টার বা ব্যানার টানানো, মেট্রো এলাকায় বিক্ষোভ, নিষিদ্ধ এলাকায় প্রবেশ, ট্র্যাকে ওঠা, ভুয়া টিকিট ব্যবহার কিংবা সরকারি নোটিশ বিকৃত করার মতো অপরাধের ক্ষেত্রেও জরিমানার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। এসব অপরাধে সর্বোচ্চ ২৫ হাজার রুপি পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন