১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ২১:৫৬

শিরোনাম
বিশ্ব এআই সম্মেলনে অংশ নিচ্ছেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম অপরিবর্তীত রেখেছে সরকার সংবিধান সংস্কার নয় বরং সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আমাদের বোয়িং ও এয়ারবাস দুটোই দরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাপ্রধানের হাত ধরে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ২০২৬ বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব

বিশ্ব এআই সম্মেলনে অংশ নিচ্ছেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী

বিশ্ব এআই সম্মেলনে অংশ নিচ্ছেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ২০:৩৮

চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত চার দিনব্যাপী ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডব্লিউএআইসি) ২০২৬-এ অংশ নিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

শুক্রবার (১৭ জুলাই) চীনের রাষ্ট্রপতি শি জিনপিং সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে কাজাখস্তানের রাষ্ট্রপতি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের মহাসচিবও বক্তব্য দেন। বক্তারা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল উন্নয়ন ও কার্যকর বৈশ্বিক শাসনব্যবস্থা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

তথ্যপ্রযুক্তি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক, উদ্ভাবক এবং শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, উদীয়মান প্রযুক্তি, এআই গভর্ন্যান্স, ডিজিটাল রূপান্তর, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন নিয়ে সেখানে আলোচনা হবে।

সম্মেলন চলাকালে মন্ত্রী ফকির মাহবুব আনাম বিভিন্ন উচ্চপর্যায়ের অধিবেশন, দ্বিপাক্ষিক বৈঠক এবং আন্তর্জাতিক প্রযুক্তি নেতা ও নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন। এ সময় তিনি ডিজিটাল রূপান্তর, এআইভিত্তিক উদ্ভাবন, স্মার্ট গভর্ন্যান্স এবং মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরবেন।

এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত প্রযুক্তি, গবেষণা, বিনিয়োগ এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা করবেন তিনি।

তথ্যপ্রযুক্তি বিভাগ জানিয়েছে, ডব্লিউএআইসি ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণ জ্ঞানভিত্তিক, উদ্ভাবননির্ভর ও ডিজিটালভাবে সক্ষম রাষ্ট্র গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উদীয়মান প্রযুক্তির কার্যকর ব্যবহারে সরকারের অঙ্গীকারেরই প্রতিফলন।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন