১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ২২:২৮

শিরোনাম
বিশ্ব এআই সম্মেলনে অংশ নিচ্ছেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম অপরিবর্তীত রেখেছে সরকার সংবিধান সংস্কার নয় বরং সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আমাদের বোয়িং ও এয়ারবাস দুটোই দরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাপ্রধানের হাত ধরে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ২০২৬ বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব

শিশু ধর্ষণের অভিযোগে টঙ্গীতে সড়ক অবরোধ, তীব্র যানজট

শিশু ধর্ষণের অভিযোগে টঙ্গীতে সড়ক অবরোধ, তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ২১:০৩

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং মামলার অগ্রগতি নিশ্চিতের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর মিলগেইট এলাকায় সড়ক অবরোধ করেন তারা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, অ্যাম্বুলেন্সসহ শত শত যানবাহন আটকা পড়ে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেককে বিকল্প পথে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই সকালে মাদ্রাসায় যাওয়ার পথে শিশুটিকে চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে অভিযুক্ত বিপ্লব নিজের বাড়িতে নিয়ে যায়। পরে শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গেলে অভিযুক্ত পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তকে আটক করলেও প্রভাবশালী একটি মহলের হস্তক্ষেপে তাকে ছেড়ে দেওয়া হয়। তাদের অভিযোগ, অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।

শিশুর মা জানান, অভিযোগ করার পর তাকে ও তার মেয়েকে গভীর রাত পর্যন্ত থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলা নথিভুক্ত না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘একজন শিশুর সঙ্গে এমন ঘটনার পরও যদি মামলা নিতে দেরি হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? পুলিশ আমাকে আসামির অবস্থান জানাতে বলছে। আসামিকে গ্রেপ্তার করা তো পুলিশের দায়িত্ব।’

এদিকে পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তার অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, ‘আসামিকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে পুলিশের কোনো গাফিলতি নেই। আশা করছি, দ্রুতই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।’

অবরোধে অংশ নেওয়া স্থানীয়রা জানান, অভিযুক্তকে গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন