হেক্সা স্বপ্ন ভাঙলেও বিশ্বকাপ থেকে শত কোটি টাকা ব্রাজিলের
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ১৪:৩৬
ষষ্ঠ শিরোপার স্বপ্ন নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলতে নেমেছিল ব্রাজিল। তবে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। মাঠের হতাশাজনক পারফরম্যান্সের পরও ফিফার পুরস্কার অর্থ থেকে বড় অঙ্কের অর্থ পাচ্ছে সেলেসাওরা।
বিশ্বকাপে ৯ম থেকে ১৬তম স্থানের মধ্যে থেকে টুর্নামেন্ট শেষ করায় ব্রাজিল পাবে ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯৫ কোটি টাকা। এর সঙ্গে অংশগ্রহণ ও প্রস্তুতি ভাতা মিলিয়ে মোট আয় দাঁড়াবে প্রায় ৩৪৮ কোটি টাকা।
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ১১তম স্থান তাদের বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন ফলাফল। এর আগে ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপেও একই অবস্থানে থেকে আসর শেষ করেছিল তারা।
বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে খারাপ ফল এসেছিল ১৯৩৪ সালে। ওই আসরে প্রথম ম্যাচেই স্পেনের কাছে ৩-১ গোলে হেরে বিদায় নেয় তারা এবং ১৪তম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে।
এবারের বিশ্বকাপে মোট ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার অর্থ বরাদ্দ রেখেছে ফিফা, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে ৭০৩ মিলিয়ন ডলার পারফরম্যান্সভিত্তিক পুরস্কার হিসেবে দলগুলোর মধ্যে বিতরণ করা হবে।
ফিফার নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়ন দল পাবে ৫১ মিলিয়ন ডলার, রানার্স-আপ ৩৪ মিলিয়ন ডলার, তৃতীয় স্থান অধিকারী দল ৩০ মিলিয়ন ডলার এবং চতুর্থ দল পাবে ২৮ মিলিয়ন ডলার।
এ ছাড়া ৫ম থেকে ৮ম স্থান পাওয়া দলগুলো পাবে ২০ মিলিয়ন ডলার এবং ৯ম থেকে ১৬তম স্থানে থাকা দলগুলো পাবে ১৬ মিলিয়ন ডলার।
অন্যদিকে, বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলই অংশগ্রহণ ফি হিসেবে ১০ মিলিয়ন ডলার এবং প্রস্তুতি ভাতা হিসেবে ২.৫ মিলিয়ন ডলার পাবে।
সব মিলিয়ে ব্রাজিল এবারের বিশ্বকাপ থেকে অংশগ্রহণ ফি, প্রস্তুতি ভাতা ও পারফরম্যান্স পুরস্কার বাবদ প্রায় ৩৪৮ কোটি টাকা আয় করতে যাচ্ছে।
আরও পড়ুন
- • ফরিদপুরের ভাঙ্গায় ডিমবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫
- • বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালেন মার্কিন দূতাবাস
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • জিম্বাবুয়ের সঙ্গে হোয়াইটওয়াশ এড়ালো টাইগাররা, শেষ ম্যাচে সান্ত্বনার জয়
- • পাভেলকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী
- • বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ লাখেরও অধিক, মৃত্যু বেড়ে ৪৪
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • ২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিল সরকার
- • খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার
