ইংল্যান্ডের বিদায়ে সমালোচনার ঝড়, প্রশংসায় ভাসছে আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ২০:৫৪
আর্জেন্টিনার কাছে সেমিফাইনালে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর ইংল্যান্ডজুড়ে শুরু হয়েছে আত্মসমালোচনা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠা আলবিসেলেস্তেদের প্রশংসা করার পাশাপাশি নিজেদের দলের পারফরম্যান্স ও কোচ টমাস টুখেলের কৌশলের কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক ফুটবলাররা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওআইসি জানায়, ম্যাচ শেষে ‘টকস্পোর্ট’-এর উপস্থাপক ও সাবেক ইংলিশ ফুটবলার জেসন ক্যান্ডি বলেন, ফলাফল নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই। তার ভাষায়, পুরো ৯০ মিনিটই আর্জেন্টিনা ইংল্যান্ডের চেয়ে ভালো খেলেছে।
তিনি বলেন, ‘ফলাফল নিয়ে কোনো দ্বিমত নেই। পুরো ম্যাচে তারাই শ্রেষ্ঠ ছিল। আমরা যেভাবে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছি, তা আবারও আমাদের দুর্বল মানসিকতার পরিচয় দিয়েছে।’
হারের পর সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন ইংল্যান্ডের জার্মান কোচ টমাস টুখেল। ম্যাচে এগিয়ে যাওয়ার পর তিনি রক্ষণাত্মক কৌশল গ্রহণ করে পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলান। এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে সাবেক ফুটবলার জেমি ও’হারা বলেন, ‘একই পুরোনো রক্ষণাত্মক ফুটবল। এভাবেই আমরা বারবার বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছি।’
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিলও হারের পর হতাশা প্রকাশ করেন। ম্যাচের আগে বড় জয় প্রত্যাশা করলেও শেষ পর্যন্ত ইংল্যান্ডের রক্ষণাত্মক মানসিকতাকেই দায়ী করেন তিনি।
নেভিল বলেন, ‘এভাবে হার মেনে নেওয়া কঠিন। গোল করার পর থেকেই আমরা নিজেদের গুটিয়ে নিয়েছি। অতীতেও একই ভুলের পুনরাবৃত্তি হয়েছে।’
অন্যদিকে, আর্জেন্টিনার লড়াকু পারফরম্যান্সও প্রশংসা কুড়িয়েছে। এনজো ফার্নান্দেজের দুর্দান্ত গোলে সমতায় ফেরার পর লাউতারো মার্তিনেজের জয়সূচক হেডে মাত্র সাত মিনিটের ব্যবধানে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের আগে লিওনেল মেসিকে থামানোর পরিকল্পনার কথা বলা সাবেক ইংলিশ মিডফিল্ডার জো কোলও শেষ পর্যন্ত আর্জেন্টিনার মানসিকতার প্রশংসা করেন। তিনি বলেন, জাতীয় দলের জার্সিতে আর্জেন্টাইন ফুটবলারদের নিবেদন ও লড়াইয়ের মানসিকতা অনন্য। বিশেষ করে রদ্রিগো দে পল জাতীয় দলের হয়ে সবসময়ই বিশ্বমানের পারফরম্যান্স উপহার দেন।
প্রতিফলন/এনজেএস
আরও পড়ুন
- • না ফেরার দেশে ক্রিকেট কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স
- • ৫০ বছরের ইমামত শেষে রাজকীয় বিদায় পেলেন প্রবীণ ইমাম
- • ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধন করলেন মোদি
- • শিশু ধর্ষণের অভিযোগে টঙ্গীতে সড়ক অবরোধ, তীব্র যানজট
- • ইংল্যান্ডের বিদায়ে সমালোচনার ঝড়, প্রশংসায় ভাসছে আর্জেন্টিনা
- • এঙ্গেলস বিমানঘাঁটিতে টু-৯৫ বোমারু বিমান ধ্বংস: জেলেনস্কি
- • বিশ্ব এআই সম্মেলনে অংশ নিচ্ছেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী
- • ‘থ্রি ইডিয়টস’ সোনম ওয়াংচুকের জীবনী নয়: আমির খান
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি পর্যালোচনায় ঢাকায় আসছে আইএমএফের উচ্চপর্যায়ের প্রতিনিধি
- • ফরিদপুরের ভাঙ্গায় ডিমবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫
- • বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালেন মার্কিন দূতাবাস
- • হেক্সা স্বপ্ন ভাঙলেও বিশ্বকাপ থেকে শত কোটি টাকা ব্রাজিলের
