এঙ্গেলস বিমানঘাঁটিতে টু-৯৫ বোমারু বিমান ধ্বংস: জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ২০:৪৩
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, দেশটির নিরাপত্তা সংস্থা (এসবিইউ) রাশিয়ার সারাতভ অঞ্চলের এঙ্গেলস বিমানঘাঁটিতে একটি টু-৯৫ কৌশলগত বোমারু বিমান ধ্বংস করেছে। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটি রাশিয়ার দূরপাল্লার বিমান অভিযানের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। খবর কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের।
শুক্রবার (১৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনের জন্য রাশিয়াকে আরও বড় মূল্য দিতে বাধ্য করা হচ্ছে। অভিযানে অংশ নেওয়া সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদও জানান তিনি।
এসবিইউর দাবি, হামলায় টু-৯৫ বোমারু বিমানটি অপূরণীয় ক্ষতির মুখে পড়ে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণে বিমানটির লেজের অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সেটি আর সামরিক অভিযানে ব্যবহার করা সম্ভব হবে না।
ইউক্রেনের গোয়েন্দা সংস্থার দাবি, ধ্বংস হওয়া বিমানটি নিয়মিত ইউক্রেনের বিভিন্ন শহরে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় অংশ নিত। তাদের মতে, একটি কৌশলগত বোমারু বিমান ধ্বংস হওয়া মানে ভবিষ্যতে সম্ভাব্য বহু ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ এবং অসংখ্য প্রাণহানি এড়ানো।
এসবিইউ আরও জানিয়েছে, এই অভিযান প্রমাণ করেছে যে রাশিয়ার কৌশলগত বিমানবাহিনী এখন নিজেদের দূরবর্তী সামরিক ঘাঁটিতেও পুরোপুরি নিরাপদ নয়।
তবে হামলাটি ঠিক কবে পরিচালিত হয়েছে, সে বিষয়ে জেলেনস্কি বা ইউক্রেনের নিরাপত্তা সংস্থা নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। যদিও ১৬ জুলাই রাতে রাশিয়ার কয়েকটি টেলিগ্রামভিত্তিক সংবাদমাধ্যম এঙ্গেলস বিমানঘাঁটিতে ড্রোন হামলার খবর প্রকাশ করেছিল।
এর আগে গত বছর ‘অপারেশন স্পাইডারওয়েব’-এর মাধ্যমে রাশিয়ার চারটি পৃথক বিমানঘাঁটিতে সমন্বিত ড্রোন হামলা চালিয়ে অন্তত আটটি টু-৯৫এমএস বোমারু বিমান ধ্বংসের দাবি করেছিল ইউক্রেন। সেই অভিযানে প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলারের সামরিক ক্ষয়ক্ষতি এবং রাশিয়ার উল্লেখযোগ্য সংখ্যক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনকারী বিমানের সক্ষমতা নষ্ট হয়েছিল বলেও দাবি করে এসবিইউ।
প্রতিফলন/এনজেএস
আরও পড়ুন
- • না ফেরার দেশে ক্রিকেট কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স
- • ৫০ বছরের ইমামত শেষে রাজকীয় বিদায় পেলেন প্রবীণ ইমাম
- • ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধন করলেন মোদি
- • শিশু ধর্ষণের অভিযোগে টঙ্গীতে সড়ক অবরোধ, তীব্র যানজট
- • ইংল্যান্ডের বিদায়ে সমালোচনার ঝড়, প্রশংসায় ভাসছে আর্জেন্টিনা
- • এঙ্গেলস বিমানঘাঁটিতে টু-৯৫ বোমারু বিমান ধ্বংস: জেলেনস্কি
- • বিশ্ব এআই সম্মেলনে অংশ নিচ্ছেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী
- • ‘থ্রি ইডিয়টস’ সোনম ওয়াংচুকের জীবনী নয়: আমির খান
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি পর্যালোচনায় ঢাকায় আসছে আইএমএফের উচ্চপর্যায়ের প্রতিনিধি
- • ফরিদপুরের ভাঙ্গায় ডিমবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫
- • বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালেন মার্কিন দূতাবাস
- • হেক্সা স্বপ্ন ভাঙলেও বিশ্বকাপ থেকে শত কোটি টাকা ব্রাজিলের
