ইরাকের এরবিলে আট বিস্ফোরক ড্রোন ভূপাতিতের দাবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ২০:৩১
ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে বিস্ফোরক বহনকারী আটটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে স্থানীয় সন্ত্রাসবিরোধী বাহিনী। বুধবার (১৫ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এরবিলের উত্তর-পশ্চিমাঞ্চলের আলানা উপত্যকায় অবস্থানরত ইরানি বিরোধী দলগুলোর লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা চালানো হয়।
স্থানীয় সন্ত্রাসবিরোধী বাহিনী এক বিবৃতিতে জানায়, জোট বাহিনীর সহায়তায় ভোরের দিকে আকাশে থাকা বিস্ফোরকবোঝাই আটটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ইরানের সম্পৃক্ততার বিষয়টিও নিশ্চিত করা যায়নি।
এর আগে কাতারের আল উদেইদে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে হামলার দাবি করেছিল ইরান। তেহরানের দাবি, ওই হামলায় যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার রাডার ব্যবস্থা এবং কৌশলগত জ্বালানি সরবরাহে ব্যবহৃত কয়েকটি বিমান ক্ষতিগ্রস্ত হয়।
প্রতিফলন/এনজেএস
আরও পড়ুন
- • ৫০ বছরের ইমামত শেষে রাজকীয় বিদায় পেলেন প্রবীণ ইমাম
- • ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধন করলেন মোদি
- • শিশু ধর্ষণের অভিযোগে টঙ্গীতে সড়ক অবরোধ, তীব্র যানজট
- • ইংল্যান্ডের বিদায়ে সমালোচনার ঝড়, প্রশংসায় ভাসছে আর্জেন্টিনা
- • এঙ্গেলস বিমানঘাঁটিতে টু-৯৫ বোমারু বিমান ধ্বংস: জেলেনস্কি
- • বিশ্ব এআই সম্মেলনে অংশ নিচ্ছেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী
- • ‘থ্রি ইডিয়টস’ সোনম ওয়াংচুকের জীবনী নয়: আমির খান
- • ইরাকের এরবিলে আট বিস্ফোরক ড্রোন ভূপাতিতের দাবি
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি পর্যালোচনায় ঢাকায় আসছে আইএমএফের উচ্চপর্যায়ের প্রতিনিধি
- • ফরিদপুরের ভাঙ্গায় ডিমবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫
- • বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালেন মার্কিন দূতাবাস
