১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ০৩:৩৭

শিরোনাম
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদ সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক, জোরালো রাজনৈতিক জল্পনা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৭১ জুলাই আন্দোলনের ৫৯ মামলায় প্রকৃত দোষীদের বিরুদ্ধেই চার্জশিট দেওয়া হবে: ডিবি জনগণের সেবক হয়ে আস্থা অর্জনের আহ্বান আইজিপির ৪৫ বছর পর ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের নরসিংদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ৩ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু ফাইনাল নিশ্চিতের পর পিকফোর্ডের বোতল ঘিরে মেসিদের কৌতূহল ‘জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে সরকার’ :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আমাদের বোয়িং ও এয়ারবাস দুটোই দরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমাদের বোয়িং ও এয়ারবাস দুটোই দরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ২০:৫০

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ব‌লে‌ছেন, আমাদের বোয়িংও দরকার, এয়ারবাসও দরকার। আমরা দুটোই ক্রয় করব।

বৃহস্পতিবার ( ১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবা‌বে এ কথা ব‌লেন তি‌নি।

ফ্রান্সের কাছ থেকে এয়ারবাস কেনার প্রতিশ্রুতি ছিল। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং কেনা হচ্ছে। বো‌য়িং কিন‌তে চাপ নাকি, স্বার্থের কারণে জান‌তে চাওয়া হয় প্রতিমন্ত্রী কা‌ছে।

জবা‌বে তি‌নি ব‌লেন, বাংলাদেশের সিভিল এভিয়েশনকে তো আমাদের আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী যে ভঙ্গুর অর্থনীতি ইনহেরিট (‌বিগত সরকা‌রের রে‌খে যাওয়া) করেছেন গত সরকারের কাছ থেকে, এই অর্থনীতিকে ভালো অবস্থায় নিতে হলে আমাদের যেমন কৃচ্ছ্রসাধন একদিকে করতে হবে; আবার আমাদের যা যা প্রয়োজন সেগুলো ক্রয়ও করতে হবে। আমাদের বোয়িংও দরকার, এয়ারবাসও দরকার। আমরা দুটোই ক্রয় করব।

বিনিয়োগ ও বাণিজ্যের ক্ষেত্রে কোনো একটি দেশকে বেশি সু‌বিধা দেওয়ার প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, অবশ্যই না। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থকে সবচেয়ে আগে দেখা হয়। 

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন