১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ০২:৪৫

শিরোনাম
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদ সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক, জোরালো রাজনৈতিক জল্পনা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৭১ জুলাই আন্দোলনের ৫৯ মামলায় প্রকৃত দোষীদের বিরুদ্ধেই চার্জশিট দেওয়া হবে: ডিবি জনগণের সেবক হয়ে আস্থা অর্জনের আহ্বান আইজিপির ৪৫ বছর পর ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের নরসিংদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ৩ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু ফাইনাল নিশ্চিতের পর পিকফোর্ডের বোতল ঘিরে মেসিদের কৌতূহল ‘জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে সরকার’ :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

যুদ্ধের মাঝেই আলোচনার বার্তা, ট্রাম্পের নতুন দাবি

যুদ্ধের মাঝেই আলোচনার বার্তা, ট্রাম্পের নতুন দাবি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ০০:১৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। তবে একই সময়ে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ চলমান সংঘাতকে দেশের অস্তিত্ব রক্ষার যুদ্ধ হিসেবে উল্লেখ করে বলেছেন, জাতীয় স্বার্থ রক্ষায় কূটনীতির পথও খোলা রাখা হবে।

বুধবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের পক্ষ থেকে বৈঠকের আগ্রহ জানিয়ে ফোন এসেছে। তবে কে যোগাযোগ করেছে বা সম্ভাব্য আলোচনার বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। পরে দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারেও ট্রাম্প বলেন, ইরান আলোচনায় বসতে চায় এবং এখন দেখার বিষয় কোনো সমঝোতা হয় কি না।

প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে সামরিক অভিযান সম্প্রসারণের পক্ষেও মত দিয়েছেন। পাশাপাশি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে লক্ষ্যবস্তু করার সম্ভাবনাও নাকচ করেননি।

অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেন, ইরান কখনো যুদ্ধ চায়নি। তবে দেশটির রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন বা বিভক্ত করার চেষ্টা হলে এটি হবে অস্তিত্ব রক্ষার লড়াই। একই সঙ্গে তিনি জাতীয় স্বার্থ সুরক্ষায় কূটনীতি ও আলোচনার গুরুত্বের কথাও তুলে ধরেন।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত ইরানের সামরিক স্থাপনাগুলোতে দ্বিতীয় দফা হামলা চালানো হয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ মার্কিন হামলায় এখন পর্যন্ত ৩৫ জন নিহত এবং ৩০০ জন আহত হয়েছেন।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন