সংসদ সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক, জোরালো রাজনৈতিক জল্পনা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ১৭:২৬
টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। গত কয়েক মাস ধরে এ নিয়ে নানা গুঞ্জন চললেও বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি সরাসরি উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার মাধ্যমে সব জল্পনার অবসান ঘটান।
এর আগে জুন মাসে তিনি ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। তবে উপরাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়, নিয়ম অনুযায়ী সংসদ সদস্যকে স্বশরীরে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিতে হয়। সে সময় দেশের বাইরে থাকায় প্রক্রিয়াটি সম্পন্ন করতে কিছুটা সময় লাগে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকায় রাজীব কুমার, বাবুল সুপ্রিয় ও মেনকা গুরুস্বামীর পাশাপাশি কোয়েল মল্লিকের নাম ঘোষণা করে। পরে এপ্রিলে তিনি দিল্লিতে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন। শপথের পর কোয়েল বলেছিলেন, দেশ ও মানুষের সেবার দায়িত্ব তিনি গভীর চিন্তাভাবনা করেই গ্রহণ করেছেন।
তবে মাত্র কয়েক মাসের ব্যবধানে তার পদত্যাগ রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। এর আগে তৃণমূল কংগ্রেসের আরও তিন রাজ্যসভার সদস্য—সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইকও পদত্যাগ করেছিলেন।
কোয়েলের পদত্যাগের পর রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্যসংখ্যা কমে ৯-এ নেমে এসেছে।
এদিকে পদত্যাগের পর বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে কোয়েলের সাক্ষাৎ রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে। এই সাক্ষাতের পর অনেকেই ধারণা করছেন, তিনি ভবিষ্যতে বিজেপিতে যোগ দিতে পারেন। তবে এ বিষয়ে কোয়েল মল্লিক বা সংশ্লিষ্ট কোনো পক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
আরও পড়ুন
- • ক্রীড়া কার্যক্রমে নতুন নির্দেশনা, রিপোর্ট চাইছে মাউশি
- • ইরানের সামরিক স্থাপনায় আবারও হামলার দাবি সেন্টকমের
- • হরমুজ সংকটে যুদ্ধ নয়, আলোচনার আহ্বান ভ্যান্সের
- • ১০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- • ফাইনালের আগেই ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- • যুদ্ধের মাঝেই আলোচনার বার্তা, ট্রাম্পের নতুন দাবি
- • কাপ্তাই লেকের পানি বৃদ্ধি: শনিবার ১৬টি স্পিলওয়ে গেট খুলবে
- • বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনকে নিয়ে মুখ খুললেন মেসি
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০
- • বিশ্বকাপে আর্জেন্টিনা সমর্থনের কারণ মেসি নন: নেতানিয়াহু
