ফাইনাল নিশ্চিতের পর পিকফোর্ডের বোতল ঘিরে মেসিদের কৌতূহল
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ১৫:০০
ইংল্যান্ডকে নাটকীয়ভাবে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে উদযাপনের মাঝেই মাঠে দেখা গেল ভিন্ন এক দৃশ্য, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের ফেলে যাওয়া পানির বোতল ঘিরে কৌতূহলী হয়ে উঠেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ও তার সতীর্থরা।
ফুটবলে পেনাল্টি শুটআউটের আগে গোলরক্ষকদের পানির বোতলে প্রতিপক্ষ খেলোয়াড়দের পেনাল্টি নেওয়ার ধরন, সম্ভাব্য দিক এবং কৌশল লিখে রাখার প্রচলন রয়েছে। পিকফোর্ডের বোতলেও আর্জেন্টিনার খেলোয়াড়দের পেনাল্টি নেওয়া নিয়ে বিস্তারিত নির্দেশনা লেখা ছিল।
ভিডিওতে দেখা যায়, নিকো গঞ্জালেস বোতলটি হাতে ধরে মেসিকে দেখাচ্ছেন। মেসি মনোযোগ দিয়ে সেখানে লেখা নোট পড়ার চেষ্টা করেন। বোতলে মেসির নামের পাশেও একটি নির্দিষ্ট কৌশল লেখা ছিল—মেসি শট নেওয়ার সময় গোলরক্ষক যেন বাঁ দিকে অবস্থান নিয়ে ডান দিকে ঝাঁপ দেন।
নিজেদের নামের পাশে এমন বিশদ বিশ্লেষণ ও পেনাল্টি পরিকল্পনা দেখে মেসি, নিকোলাস ওতামেন্দি এবং নিকো গঞ্জালেসকে হাসতে দেখা যায়।
ম্যাচটি যদি পেনাল্টি শুটআউটে গড়াত, তাহলে পিকফোর্ডের এই নোট ইংল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত। তবে নির্ধারিত ৯০ মিনিটেই আর্জেন্টিনা জয় নিশ্চিত করায় সেই পরিকল্পনা আর কাজে লাগেনি। বরং ম্যাচ শেষে সেটিই হয়ে ওঠে আর্জেন্টাইন খেলোয়াড়দের কৌতূহল ও হাসির একটি মুহূর্ত।
আরও পড়ুন
- • ক্রীড়া কার্যক্রমে নতুন নির্দেশনা, রিপোর্ট চাইছে মাউশি
- • ইরানের সামরিক স্থাপনায় আবারও হামলার দাবি সেন্টকমের
- • হরমুজ সংকটে যুদ্ধ নয়, আলোচনার আহ্বান ভ্যান্সের
- • ১০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- • ফাইনালের আগেই ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- • যুদ্ধের মাঝেই আলোচনার বার্তা, ট্রাম্পের নতুন দাবি
- • কাপ্তাই লেকের পানি বৃদ্ধি: শনিবার ১৬টি স্পিলওয়ে গেট খুলবে
- • বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনকে নিয়ে মুখ খুললেন মেসি
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০
- • বিশ্বকাপে আর্জেন্টিনা সমর্থনের কারণ মেসি নন: নেতানিয়াহু
