১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ০২:৪৬

শিরোনাম
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদ সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক, জোরালো রাজনৈতিক জল্পনা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৭১ জুলাই আন্দোলনের ৫৯ মামলায় প্রকৃত দোষীদের বিরুদ্ধেই চার্জশিট দেওয়া হবে: ডিবি জনগণের সেবক হয়ে আস্থা অর্জনের আহ্বান আইজিপির ৪৫ বছর পর ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের নরসিংদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ৩ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু ফাইনাল নিশ্চিতের পর পিকফোর্ডের বোতল ঘিরে মেসিদের কৌতূহল ‘জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে সরকার’ :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ১৫:০৯

ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা বা অবকাঠামোতে যুক্তরাষ্ট্র হামলা চালালে তার জবাবে মধ্যপ্রাচ্যের প্রধান অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জোলফাগারি এ সতর্কবার্তা দেন।

দেশটির গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পথে এগোয়, তাহলে ইরানের সশস্ত্র বাহিনী কঠোর জবাব দেবে। তার দাবি, সেই জবাবে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ সময় হরমুজ প্রণালী নিয়েও কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন জোলফাগারি। তিনি বলেন, এই কৌশলগত জলপথে যুক্তরাষ্ট্রসহ কোনো বহিরাগত শক্তির হস্তক্ষেপ মেনে নেবে না তেহরান। হরমুজ প্রণালীর নিরাপত্তা ও নিয়ন্ত্রণকে ইরানের ‘লাল রেখা’ উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে কোনো ধরনের আপসের সুযোগ নেই।

তবে ইরানের এসব বক্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

আরও পড়ুন