১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ০২:৪৬

শিরোনাম
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদ সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক, জোরালো রাজনৈতিক জল্পনা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৭১ জুলাই আন্দোলনের ৫৯ মামলায় প্রকৃত দোষীদের বিরুদ্ধেই চার্জশিট দেওয়া হবে: ডিবি জনগণের সেবক হয়ে আস্থা অর্জনের আহ্বান আইজিপির ৪৫ বছর পর ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের নরসিংদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ৩ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু ফাইনাল নিশ্চিতের পর পিকফোর্ডের বোতল ঘিরে মেসিদের কৌতূহল ‘জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে সরকার’ :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ফাইনালের আগেই ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

ফাইনালের আগেই ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ০০:৩১

বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করার পর আর্জেন্টিনা দলের উদযাপন ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ইংল্যান্ডকে হারানোর পর কয়েকজন আর্জেন্টাইন ফুটবলার ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (আর্জেন্টিনায় মালভিনাস) ইস্যুতে রাজনৈতিক বার্তাসংবলিত একটি ব্যানার প্রদর্শন করেন। এতে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং সংশ্লিষ্ট খেলোয়াড়রা।

ফিফার নিয়ম অনুযায়ী, অফিসিয়াল ম্যাচ বা স্টেডিয়ামে রাজনৈতিক, ধর্মীয় কিংবা ব্যক্তিগত বার্তা প্রদর্শন নিষিদ্ধ। এ ধরনের ঘটনার জন্য অতীতেও বিভিন্ন দল ও খেলোয়াড়কে শাস্তি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

এর আগে ২০১২ লন্ডন অলিম্পিকে দক্ষিণ কোরিয়ার ফুটবলার পার্ক জং-উ বিতর্কিত ভূখণ্ড নিয়ে ব্যানার প্রদর্শন করায় পদক বিতরণ অনুষ্ঠান থেকে বাদ পড়েন এবং পরে দুই ম্যাচের নিষেধাজ্ঞাও পান।

একইভাবে ২০১৪ সালে ‘লাস মালভিনাস সন আর্জেন্তিনাস’ লেখা ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে জরিমানা করেছিল ফিফা।

বিশ্লেষকদের ধারণা, সর্বশেষ ঘটনায় ফিফা তদন্ত শুরু করতে পারে। সবচেয়ে সম্ভাব্য শাস্তি হতে পারে এএফএর বিরুদ্ধে আর্থিক জরিমানা। যদিও ব্যানার প্রদর্শনে অংশ নেওয়া খেলোয়াড়দের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

তবে বিশ্বকাপের ফাইনালের আগে সময় কম থাকায় এবং একাধিক খেলোয়াড় জড়িত থাকায় তাদের নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ফিফা।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন