১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ০২:৪৭

শিরোনাম
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদ সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক, জোরালো রাজনৈতিক জল্পনা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৭১ জুলাই আন্দোলনের ৫৯ মামলায় প্রকৃত দোষীদের বিরুদ্ধেই চার্জশিট দেওয়া হবে: ডিবি জনগণের সেবক হয়ে আস্থা অর্জনের আহ্বান আইজিপির ৪৫ বছর পর ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের নরসিংদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ৩ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু ফাইনাল নিশ্চিতের পর পিকফোর্ডের বোতল ঘিরে মেসিদের কৌতূহল ‘জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে সরকার’ :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনকে নিয়ে মুখ খুললেন মেসি

বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনকে নিয়ে মুখ খুললেন মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ২৩:৫০

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষকে নিয়ে নিজের মূল্যায়ন জানিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তার মতে, স্পেন দুর্দান্ত ও সুসংগঠিত একটি দল। তবে আর্জেন্টিনা নিজেদের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রেখেই মাঠে নামবে।

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘স্পেন দারুণ একটি দল। অসাধারণ খেলোয়াড় ও সুসংগঠিত খেলার ধরন রয়েছে তাদের। অনেক খেলোয়াড়কে আমি চিনি, কয়েকজন বার্সেলোনাতেও খেলেছে। এটি একটি বিশেষ ফাইনাল হবে এবং আমি মনে করি ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’

ফাইনালে ওঠার অনুভূতি জানিয়ে মেসি বলেন, জাতীয় সংগীতের সময় পুরো দলই ভিন্ন এক আবেগ অনুভব করেছে। এই জয় শুধু একটি ম্যাচ জেতা নয়, বরং আর্জেন্টিনার মানুষের প্রত্যাশা পূরণেরও একটি মুহূর্ত।

টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে ওঠাকে অবিশ্বাস্য অর্জন উল্লেখ করে তিনি বলেন, কঠিন পরিস্থিতিতেও দল কখনো বিশ্বাস হারায়নি। সবাই একসঙ্গে লড়ে নিজেদের সেরা ফুটবল খেলেই আবারও ফাইনালে জায়গা করে নিয়েছে।

সমালোচকদের উদ্দেশে মেসির বার্তা, বিশ্বকাপ জয়ের পর আবারও ফাইনালে ওঠাই প্রমাণ করে গত চার বছরে আর্জেন্টিনাই বিশ্বের অন্যতম সেরা দল। এই অর্জন কোনো কাকতালীয় ঘটনা নয়।

ফাইনালের আগে নিজের প্রস্তুতির কথাও জানান মেসি। তিনি বলেন, এক বছর ধরেই নিজেকে শতভাগ ফিট রাখতে কঠোর পরিশ্রম করেছেন, যাতে বিশ্বকাপে নিজের সেরা খেলাটা উপহার দিতে পারেন।

আগামী রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

আরও পড়ুন