১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ০২:৪৭

শিরোনাম
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদ সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক, জোরালো রাজনৈতিক জল্পনা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৭১ জুলাই আন্দোলনের ৫৯ মামলায় প্রকৃত দোষীদের বিরুদ্ধেই চার্জশিট দেওয়া হবে: ডিবি জনগণের সেবক হয়ে আস্থা অর্জনের আহ্বান আইজিপির ৪৫ বছর পর ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের নরসিংদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ৩ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু ফাইনাল নিশ্চিতের পর পিকফোর্ডের বোতল ঘিরে মেসিদের কৌতূহল ‘জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে সরকার’ :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কাপ্তাই লেকের পানি বৃদ্ধি: শনিবার ১৬টি স্পিলওয়ে গেট খুলবে

কাপ্তাই লেকের পানি বৃদ্ধি: শনিবার ১৬টি স্পিলওয়ে গেট খুলবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ০০:১২

কাপ্তাই লেকের পানির উচ্চতা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ১৬টি স্পিলওয়ে গেট আংশিক খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির প্রবাহের কারণে পানির এই উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১১টার পর যেকোনো সময় এই গেটগুলো খুলে অতিরিক্ত পানি নিষ্কাশন শুরু হতে পারে।

বৃহস্পতিবার রাতে বিদ্যুৎকেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত লেকের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ৯১ ফুট (এমএসএল), যেখানে লেকের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট। বর্তমান পরিস্থিতি বিবেচনায় শনিবার সকালের দিকে স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে। এতে প্রাথমিক পর্যায়ে কর্ণফুলী নদীতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক অতিরিক্ত পানি প্রবাহিত হবে।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, লেকের পানির প্রবাহ ও বৃষ্টিপাতের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির পরিবর্তন অনুযায়ী স্পিলওয়ে খোলার সময়সূচি পরিবর্তন হতে পারে। এছাড়া পানির প্রবাহ আরও বৃদ্ধি পেলে পর্যায়ক্রমে গেটগুলো আরও বেশি খুলে পানি নিষ্কাশনের পরিমাণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

তিনি আরও জানান, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট সচল রয়েছে এবং এগুলোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে। তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় গেট খোলার সময় কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। পরবর্তী পরিস্থিতি বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন