আর্জেন্টিনার খেলার ভোজে চাঁদাবাজি, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ২২:১৩
পাবনায় আর্জেন্টিনা ফুটবল দলের খেলা উপলক্ষে আয়োজিত ভূরিভোজের খরচ তুলতে চাঁদাবাজির অভিযোগে আগ্নেয়াস্ত্রসহ রাতুল ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
বুধবার (১৫ জুলাই) রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর চর মণ্ডলপাড়া এলাকার ইছামতি ক্যানেলের শালতলা ব্রিজসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশ জানায়, রাতুল ও তার সহযোগীরা আর্জেন্টিনার ম্যাচ উপলক্ষে বড় ভূরিভোজের আয়োজন করে। সেই আয়োজনের ব্যয় মেটাতে স্থানীয় ব্যবসায়ী ও চাকরিজীবীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা দাবি করছিল তারা।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে স্থানীয় মুদি ব্যবসায়ী জাকির হোসেনের অটোরিকশা আটকে ব্যাটারি খুলে বিক্রির চেষ্টা করা হয়। পরে আর্জেন্টিনার খেলা চলাকালে তার ওপর হামলারও পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
অভিযানের সময় পলাতক সহযোগীরা পালিয়ে গেলেও রাতুলকে অস্ত্র ও গুলিসহ হাতেনাতে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • ক্রীড়া কার্যক্রমে নতুন নির্দেশনা, রিপোর্ট চাইছে মাউশি
- • ইরানের সামরিক স্থাপনায় আবারও হামলার দাবি সেন্টকমের
- • হরমুজ সংকটে যুদ্ধ নয়, আলোচনার আহ্বান ভ্যান্সের
- • ১০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- • ফাইনালের আগেই ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- • যুদ্ধের মাঝেই আলোচনার বার্তা, ট্রাম্পের নতুন দাবি
- • কাপ্তাই লেকের পানি বৃদ্ধি: শনিবার ১৬টি স্পিলওয়ে গেট খুলবে
- • বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনকে নিয়ে মুখ খুললেন মেসি
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০
- • বিশ্বকাপে আর্জেন্টিনা সমর্থনের কারণ মেসি নন: নেতানিয়াহু
