সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি, উত্তরাঞ্চলের ৯ জেলায় সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ১৯:৩৮
সুরমা নদীর পানি কমতে শুরু করায় সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে আগামী ১৯ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে দেশের অন্তত ৯ জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত নিয়মিত বুলেটিনে জানানো হয়, কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে এখনও বিপৎসীমার ওপরে প্রবাহিত হলেও আগামী কয়েক দিনে তা কমে আসার সম্ভাবনা রয়েছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্রের কর্মকর্তারা জানান, ভারতের উজান থেকে পানির চাপ কমেছে এবং বৃষ্টিপাতও হ্রাস পেয়েছে। ফলে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হতে পারে। একই সঙ্গে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে আগামী তিন দিনে ওই দুই জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও কম।
কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি কমলেও কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই ও সারিগোয়াইন নদীর পানি কিছুটা বেড়েছে। তবে আগামী তিন দিনের মধ্যে এসব নদীর পানিও কমতে পারে। অন্যদিকে ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা নদীর পানি বাড়লেও তা আগামী কয়েক দিন বিপৎসীমার নিচেই থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচে থাকলেও আগামী তিন দিনে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি জোয়ার হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।
কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, চলতি সপ্তাহের দ্বিতীয়ার্ধে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। এছাড়া ব্রহ্মপুত্র-যমুনা নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ার কিছু এলাকায় সতর্কসীমা স্পর্শ করতে পারে, ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর ও আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের লঘুচাপটি আরও শক্তিশালী হতে পারে। এর প্রভাবে ১৬ থেকে ২৩ জুলাই পর্যন্ত রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং ভারতের সংলগ্ন উজান এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও সাত দিনে ২৫০ থেকে ৩৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
শুক্র ও শনিবার দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এবং এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
প্রতিফলন/এনজেএস
আরও পড়ুন
- • ক্রীড়া কার্যক্রমে নতুন নির্দেশনা, রিপোর্ট চাইছে মাউশি
- • ইরানের সামরিক স্থাপনায় আবারও হামলার দাবি সেন্টকমের
- • হরমুজ সংকটে যুদ্ধ নয়, আলোচনার আহ্বান ভ্যান্সের
- • ১০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- • ফাইনালের আগেই ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- • যুদ্ধের মাঝেই আলোচনার বার্তা, ট্রাম্পের নতুন দাবি
- • কাপ্তাই লেকের পানি বৃদ্ধি: শনিবার ১৬টি স্পিলওয়ে গেট খুলবে
- • বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনকে নিয়ে মুখ খুললেন মেসি
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০
- • বিশ্বকাপে আর্জেন্টিনা সমর্থনের কারণ মেসি নন: নেতানিয়াহু
