১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ০২:৪৭

শিরোনাম
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদ সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক, জোরালো রাজনৈতিক জল্পনা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৭১ জুলাই আন্দোলনের ৫৯ মামলায় প্রকৃত দোষীদের বিরুদ্ধেই চার্জশিট দেওয়া হবে: ডিবি জনগণের সেবক হয়ে আস্থা অর্জনের আহ্বান আইজিপির ৪৫ বছর পর ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের নরসিংদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ৩ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু ফাইনাল নিশ্চিতের পর পিকফোর্ডের বোতল ঘিরে মেসিদের কৌতূহল ‘জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে সরকার’ :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নরসিংদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ৩ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

নরসিংদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ৩ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ১৫:০৪

নরসিংদীর রায়পুরা উপজেলায় বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আরও এক শিশুর মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেলেও তার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বরকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বরকান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯) এবং একই গ্রামের রুবেল মিয়ার আরেক মেয়ে জান্নাত (৮)। তারা সবাই স্থানীয় গাউসিয়া নূরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে যথারীতি মাদরাসায় ক্লাস চলছিল। দুপুরের টিফিন বিরতিতে ছয়জন শিক্ষার্থী পাশের একটি বিলে গোসল করতে নামে। এ সময় এক শিশু গভীর পানিতে তলিয়ে যেতে শুরু করলে তাকে উদ্ধার করতে অন্য শিশুরাও পানিতে ঝাঁপ দেয়। একপর্যায়ে চারজনই পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযান চালান। পরে তিন শিশুকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, পরে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন