১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ০২:৪৫

শিরোনাম
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদ সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক, জোরালো রাজনৈতিক জল্পনা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৭১ জুলাই আন্দোলনের ৫৯ মামলায় প্রকৃত দোষীদের বিরুদ্ধেই চার্জশিট দেওয়া হবে: ডিবি জনগণের সেবক হয়ে আস্থা অর্জনের আহ্বান আইজিপির ৪৫ বছর পর ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের নরসিংদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ৩ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু ফাইনাল নিশ্চিতের পর পিকফোর্ডের বোতল ঘিরে মেসিদের কৌতূহল ‘জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে সরকার’ :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হরমুজ সংকটে যুদ্ধ নয়, আলোচনার আহ্বান ভ্যান্সের

হরমুজ সংকটে যুদ্ধ নয়, আলোচনার আহ্বান ভ্যান্সের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ০০:৫৩

হরমুজ প্রণালির চলমান সংকটের স্থায়ী সমাধান সামরিক শক্তি নয়, কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সম্ভব বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, ইরানের সামরিক সক্ষমতার কিছু অংশ হামলার মাধ্যমে ধ্বংস করা সম্ভব হলেও হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঝুঁকি পুরোপুরি দূর করা যাবে না। তাই শেষ পর্যন্ত সংলাপের পথেই এগোতে হবে।

ভ্যান্সের ভাষ্য, ‘ইরানের ওপর হামলা চালিয়ে কিছু সক্ষমতা নষ্ট করা যেতে পারে। কিন্তু হরমুজ প্রণালিতে জাহাজ লক্ষ্য করে হামলা চালানো তুলনামূলক সহজ। এজন্য আমাদের আলোচনার জন্য প্রস্তুত থাকতে হবে।’

তিনি আরও বলেন, যারা মনে করেন তেহরানের সঙ্গে কোনো ধরনের আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থান তাকে হতাশ করেছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তবে আলোচনা শুরু হবে কি না, সেই সিদ্ধান্ত ওয়াশিংটনের।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত ইরানের সামরিক সক্ষমতার বিরুদ্ধে দ্বিতীয় দফা হামলা চালানো হয়েছে।

অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ মার্কিন হামলায় দেশটির দক্ষিণাঞ্চলে এখন পর্যন্ত ৩৫ জন নিহত এবং ৩০০ জন আহত হয়েছেন।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন