বিশ্বকাপ বিদায়ের পর ২৮০ কোটি টাকার ইয়ট কিনলেন নেইমার
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ২০:০৬
বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ের পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন নেইমার। মাঠের হতাশা কাটিয়ে এবার বিলাসী জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। নিজের সংগ্রহে যুক্ত করেছেন প্রায় ২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮০ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল সুপারইয়ট।
‘এনেজোটা’ নামের ৪৬ মিটার দীর্ঘ এই সুপারইয়টের নাম রাখা হয়েছে নেইমারের আদ্যক্ষর ‘এনজে’ থেকে। বর্তমানে এটি ব্রাজিলের জনপ্রিয় পর্যটনকেন্দ্র আংরা দোস রেইসে নোঙর করা রয়েছে, যা নেইমার ও তার পরিবারের অন্যতম প্রিয় অবকাশযাপনস্থল।
প্রায় ৮০০ বর্গমিটার আয়তনের ইয়টটিতে রয়েছে ছয়টি বিলাসবহুল ব্যক্তিগত স্যুট, একাধিক লাউঞ্জ, আধুনিক সুযোগ-সুবিধা এবং ওপরের ডেকে একটি হেলিপ্যাড। চারটি ১,৪৫০ হর্সপাওয়ার ইঞ্জিনের সাহায্যে এটি ঘণ্টায় সর্বোচ্চ ৩৭ কিলোমিটার গতিতে চলতে সক্ষম।
ব্রাজিলের নৌযানবিষয়ক সাময়িকী নাউটিকা জানিয়েছে, ‘এনেজোটা’ সম্পূর্ণ নতুনভাবে নির্মিত নয়। ‘জেএকিউ এইচ১’ নামের একটি ভারী সমুদ্রযানকে আধুনিক প্রযুক্তি ও বিলাসবহুল সুবিধা সংযোজনের মাধ্যমে সুপারইয়টে রূপান্তর করা হয়েছে।
এই ইয়ট কেনার মধ্য দিয়ে সুপারইয়টের মালিক ফুটবল তারকাদের অভিজাত তালিকায় জায়গা করে নিয়েছেন নেইমার। এর আগে এই তালিকায় ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও ডেভিড বেকহামের মতো কিংবদন্তিরা।
তবে বিলাসবহুল সম্পদের দিক থেকে এটি নেইমারের প্রথম সংযোজন নয়। তার সংগ্রহে আগে থেকেই রয়েছে ব্যক্তিগত জেট, বিরল মডেলের সুপারকার, বিশ্বের বিভিন্ন দেশে বিলাসবহুল বাড়ি এবং ব্যাটমোবাইলের আদলে তৈরি একটি বিশেষ গাড়ি।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • ক্রীড়া কার্যক্রমে নতুন নির্দেশনা, রিপোর্ট চাইছে মাউশি
- • ইরানের সামরিক স্থাপনায় আবারও হামলার দাবি সেন্টকমের
- • হরমুজ সংকটে যুদ্ধ নয়, আলোচনার আহ্বান ভ্যান্সের
- • ১০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- • ফাইনালের আগেই ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- • যুদ্ধের মাঝেই আলোচনার বার্তা, ট্রাম্পের নতুন দাবি
- • কাপ্তাই লেকের পানি বৃদ্ধি: শনিবার ১৬টি স্পিলওয়ে গেট খুলবে
- • বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনকে নিয়ে মুখ খুললেন মেসি
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০
- • বিশ্বকাপে আর্জেন্টিনা সমর্থনের কারণ মেসি নন: নেতানিয়াহু
