১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ২২:২৬

শিরোনাম
বিশ্ব এআই সম্মেলনে অংশ নিচ্ছেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম অপরিবর্তীত রেখেছে সরকার সংবিধান সংস্কার নয় বরং সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আমাদের বোয়িং ও এয়ারবাস দুটোই দরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাপ্রধানের হাত ধরে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ২০২৬ বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব

ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধন করলেন মোদি

ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধন করলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ২১:৩৪

ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরীক্ষামূলকভাবে চালু হওয়া ট্রেনটি হরিয়ানার জিন্দ-সোনিপত ৮৯ কিলোমিটার রুটে চলাচল করবে।

শুক্রবার (১৭ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, এই প্রথম ভারতীয় রেলপথে হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এ প্রযুক্তিতে হাইড্রোজেন থেকে বিদ্যুৎ উৎপাদন করে ট্রেন পরিচালিত হবে, যা প্রচলিত ডিজেলচালিত ট্রেনের তুলনায় বেশি পরিবেশবান্ধব। প্রকল্পের অংশ হিসেবে হাইড্রোজেন সংরক্ষণ ও জ্বালানি সরবরাহের প্রয়োজনীয় অবকাঠামোও নির্মাণ করা হয়েছে।

উদ্বোধনের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি বলেন, ‘হাইড্রোজেনচালিত ট্রেন পরিচালনাকারী দেশের তালিকায় এখন ভারতেরও নাম যুক্ত হলো। পরিচ্ছন্ন প্রযুক্তিনির্ভর রেলব্যবস্থা গড়ে তুলতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

তিনি আরও জানান, প্রকল্পটি আপাতত পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এর মাধ্যমে হাইড্রোজেন প্রযুক্তির কার্যকারিতা মূল্যায়ন করা হবে। সফল হলে ভবিষ্যতে পরিবেশবান্ধব রেল পরিবহন আরও বিস্তৃত করা হবে।

জিন্দ জংশন, গোহানা জংশন ও সোনিপত স্টেশনকে সংযুক্ত করবে এই ট্রেন। এছাড়া জিন্দ সিটি, পান্ডু পিন্দারা জংশন, লালিত খেরা হল্ট, ভামভেওয়া, ইসাপুর খেরি হল্ট, বুতানা হল্ট, খান্দরাই হল্ট, রাবরাহ হল্ট, লাথ হল্ট, মোহানা, বারওয়াসনি হল্ট এবং সোনিপত নিউ স্টেশনেও ট্রেনটির যাত্রাবিরতির পরিকল্পনা রয়েছে।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন