১৯ জুলাই ২০২৬, রবিবার, ০১:১১

শিরোনাম
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানী থেকে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী যান দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৮ জুলাই: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তীব্র হয় আন্দোলন সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন আজ বিশ্ব এআই সম্মেলনে অংশ নিচ্ছেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম অপরিবর্তীত রেখেছে সরকার সংবিধান সংস্কার নয় বরং সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

না ফেরার দেশে ক্রিকেট কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স

না ফেরার দেশে ক্রিকেট কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ২২:০৭

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স আর নেই। ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই সমান পারদর্শিতার জন্য তিনি সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন হিসেবে বিবেচিত ছিলেন।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রিকেটে। ক্রিকেট বিশ্লেষক ও সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক রিচি বেনো একসময় স্যার গ্যারি সোবার্সকে ক্রিকেট ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার বলে অভিহিত করেছিলেন।

১৯৩৬ সালে বার্বাডোসে জন্ম নেওয়া সোবার্স মাত্র ১৬ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন। ১৯৫৩ সালে বার্বাডোসের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে যাত্রা শুরুর পর দ্রুতই ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে জায়গা করে নেন। ১৯৫৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার।

১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে কিংস্টন টেস্টে অপরাজিত ৩৬৫ রানের ঐতিহাসিক ইনিংস খেলে বিশ্বরেকর্ড গড়েন তিনি। এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের সেই রেকর্ড প্রায় ৩৬ বছর অক্ষুণ্ন ছিল। পরে সেটি ভাঙেন আরেক ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা।

১৯৬৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়ে নতুন ইতিহাস গড়েন সোবার্স। ইংল্যান্ডের সোয়ানসিতে গ্ল্যামরগানের বিপক্ষে তার এই কীর্তি ক্রিকেট ইতিহাসে প্রথম স্বীকৃত ছয় বলে ছয় ছক্কার ঘটনা হিসেবে আজও স্মরণীয়।

আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট খেলেন সোবার্স। ৫৭.৭৮ গড়ে ৮ হাজার ৩২ রান করার পাশাপাশি শিকার করেন ২৩৫টি উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৮৩ ম্যাচে ২৮ হাজারের বেশি রান এবং এক হাজারেরও বেশি উইকেট নিয়ে নিজের অলরাউন্ড নৈপুণ্যের অনন্য নজির স্থাপন করেন।

১৯৭৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক অটুট ছিল। খেলাটিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৫ সালে ব্রিটিশ রাজপরিবার তাকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করে। এরপর থেকেই তিনি ‘স্যার গ্যারি সোবার্স’ নামে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন।

স্যার গ্যারি সোবার্সের মৃত্যুতে ক্রিকেট বিশ্ব হারাল এক অনন্য প্রতিভাকে। তার অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স এবং কীর্তিগুলো ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন