ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তারকাদের তালিকা প্রকাশ
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ২২:৫৬
ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) নয়াদিল্লিতে ২০২৪ সালের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ছাড়প্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়। ফিচার, নন-ফিচার ও আঞ্চলিক ভাষার চলচ্চিত্র মিলিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়েছে।
প্রধান বিভাগে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হয়েছে ‘আর্টিকেল ৩৭০’। সেরা নবাগত পরিচালক নির্বাচিত হয়েছেন রণদীপ হুদা (স্বাতন্ত্র্য বীর সাভারকর)। জনপ্রিয় বিনোদনধর্মী সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘কাল্কি: ২৮৯৮ এডি’, আর জাতীয়, সামাজিক ও পরিবেশগত মূল্যবোধ তুলে ধরার জন্য স্বীকৃতি পেয়েছে ‘ক্যাপ্টেন মিলার’। সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন রাজকুমার পেরিয়াসামি (অমরান)।
অভিনয় বিভাগে যৌথভাবে সেরা অভিনেতা হয়েছেন কার্তিক আরিয়ান (চান্দু চ্যাম্পিয়ন) ও মাম্মুট্টি (ব্রহ্মযুগম)। ‘আর্টিকেল ৩৭০’-এর জন্য সেরা অভিনেত্রী হয়েছেন ইয়ামি গৌতম। সেরা পার্শ্ব অভিনেতা সঞ্জয় মিশ্র (ভক্ষক), আর সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন সচানা নামিদাস (মহারাজা) ও রাপশ্রী ভারকাডি (মিথ্যা)।
সংগীত ও কারিগরি বিভাগে সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন সুকুমার (পুষ্পা: দ্য রুল)। সেরা গীতিকার মনোজ মুনতাশির (ময়দান), সেরা পুরুষ প্লেব্যাক গায়ক অভয় যোধপুরকর এবং সেরা নারী প্লেব্যাক গায়িকা বৈকোম বিজয়লক্ষ্মী। কারিগরি বিভাগে ‘ব্রহ্মযুগম’ জিতেছে সেরা চিত্রগ্রহণ, ‘অমরান’ সেরা সম্পাদনা, ‘কাল্কি: ২৮৯৮ এডি’ সেরা প্রোডাকশন ডিজাইন এবং ‘ভুল ভুলাইয়া ৩’ সেরা সাউন্ড ডিজাইনের পুরস্কার।
আঞ্চলিক চলচ্চিত্র বিভাগে সেরা বাংলা চলচ্চিত্র হয়েছে অঞ্জন দত্ত পরিচালিত ‘চলচিত্র এখন’। হিন্দি বিভাগে ‘শ্রীকান্ত’, তামিলে ‘রায়ান’, মালয়ালমে ‘ফেমিনিচি ফাতিমা’, তেলুগুতে ‘কমিটি কুরোল্লু’ এবং মারাঠিতে ‘মুক্কাম পোস্ট বোম্বিলওয়াড়ি’ সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পেয়েছে।
নন-ফিচার বিভাগে সামাজিক ও পরিবেশগত মূল্যবোধ বিষয়ক সেরা চলচ্চিত্র হয়েছে ‘পিপলানত্রি: আ টেল অব ইকো ফেমিনিজম’। সেরা অ্যানিমেশন চলচ্চিত্র ‘টাচড অ্যাজ ওয়াটার’, সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হামসাফার’ এবং সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আনন্দ এল রাই (স্ট্যাচু অব ইউনিটি: একতা কা প্রতীক)। এছাড়া ‘ক্যাপ্টেন মিলার’, ‘মেইয়াঝাগান’, ‘চোলা ডোরা অউর সুই’ ও ‘ভদ্রকালী নাটকম’ বিশেষ জুরি সম্মাননা অর্জন করেছে।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখছে পাকিস্তান
- • ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তারকাদের তালিকা প্রকাশ
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
- • রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • পানির নিচে রাজধানীর সড়ক, অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহারের নির্দেশ পুলিশের
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
