রাঘব জুয়ালের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন শেহনাজ গিল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ১৪:০৬
বলিউড অভিনেত্রী শেহনাজ গিলের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিনেতা ও নৃত্যশিল্পী রাঘব জুয়ালের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর সেই আলোচনা আরও জোরালো হয়।
অনুষ্ঠান শেষে ভিড়ের মধ্যে শেহনাজকে নিরাপদে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে রাঘবের এগিয়ে আসার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাঘবের সঙ্গে সম্পর্ক নিয়ে সরাসরি প্রশ্ন করা হলে শেহনাজ বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, ‘দয়া করে কোনো ব্যক্তিগত প্রশ্ন করবেন না।’ এর বেশি কিছু বলতে চাননি তিনি।
তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নীরব থাকলেও রাঘবের নতুন সিনেমার প্রচারে সরব ছিলেন শেহনাজ। তিনি দর্শকদের উদ্দেশে বলেন, তাঁর বন্ধু রাঘব জুয়ালের সিনেমা ‘ভাই তেরা স্টার হ্যায়’ মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি হলে গিয়ে দেখার অনুরোধও জানান তিনি।
শেহনাজ বলেন, রাঘব ইন্ডাস্ট্রির বাইরের একজন শিল্পী। নিজের পরিশ্রমে তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। প্রধান অভিনেতা হিসেবে এটি তাঁর প্রথম সিনেমা হওয়ায় ছবিটির সাফল্য রাঘবের জন্য গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
শেহনাজ গিল ও রাঘব জুয়াল প্রথম একসঙ্গে কাজ করেন সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে। ছবিটির প্রচারের সময় সালমান খান মজা করে তাঁদের রসায়ন নিয়ে মন্তব্য করেছিলেন। এরপর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে।
তবে পরে রাঘব জুয়াল এসব গুঞ্জন নাকচ করে দেন। তাঁর ভাষ্য, সালমান খান মজা করেই ওই মন্তব্য করেছিলেন। তিনি স্পষ্ট করে বলেন, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক নেই এবং তিনি তখনও সিঙ্গেল ছিলেন।
বিবেক বি আগরওয়াল পরিচালিত ‘ভাই তেরা স্টার হ্যায়’ ছবিতে রাঘব জুয়ালের পাশাপাশি অভিনয় করেছেন সঞ্জয় কাপুর ও নিক্কি ওয়ালিয়া। ছবিটি আগামী ৩০ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন
- • এবার জম্বি সিনেমা 'প্রলয়' নিয়ে পর্দা কাঁপাতে আসছেন রণবীর
- • রোববার থেকে টানা পাঁচ থেকে সাত মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস
- • যুক্তরাষ্ট্র-ইরানকে ফের আলোচনায় ফেরার আহ্বান চীন ও পাকিস্তানের
- • সংবিধান সংস্কার নয় বরং সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল
- • সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা ঢাকাসহ দেশের ১৩ জেলায়
- • ডেমরা পুলিশ লাইন্সে কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- • রাঘব জুয়ালের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন শেহনাজ গিল
- • কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন, জানাচ্ছে বিজ্ঞান
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
