১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬:৪১

শিরোনাম
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম অপরিবর্তীত রেখেছে সরকার সংবিধান সংস্কার নয় বরং সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আমাদের বোয়িং ও এয়ারবাস দুটোই দরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাপ্রধানের হাত ধরে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ২০২৬ বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৭১

রোববার থেকে টানা পাঁচ থেকে সাত মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস

রোববার থেকে টানা পাঁচ থেকে সাত মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ১৫:১৩

দেশে আগামী রোববার থেকে আবারও বৃষ্টিপাত বাড়তে পারে। টানা পাঁচ থেকে সাত দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, গত সপ্তাহের টানা বৃষ্টির পর কয়েক দিনের বিরতি মিললেও রোববার থেকে আবার বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, টানা বৃষ্টির প্রভাবে দেশের কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়তে পারে। এতে নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধার নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া বলেন, সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের কয়েকটি নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। তবে পার্বত্য অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগামী সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ এবং উজান থেকে নেমে আসা পানির প্রবাহের ওপর দেশের বন্যা পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে। এ কারণে উত্তরাঞ্চলের নদ-নদীর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুন