যুক্তরাষ্ট্র-ইরানকে ফের আলোচনায় ফেরার আহ্বান চীন ও পাকিস্তানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ১৫:১২
যুক্তরাষ্ট্র ও ইরানকে অবিলম্বে সংঘাত বন্ধ করে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছে চীন ও পাকিস্তান।
শুক্রবার (১৭ জুলাই) সাংহাইয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বর্তমান পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন। তারা সংশ্লিষ্ট সব পক্ষকে দ্রুত শত্রুতা বন্ধ করে সংলাপের পথে ফিরে আসার আহ্বান জানান।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে গত কয়েক মাস ধরেই চীন ও পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা করে আসছে। জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা হলেও, এক মাসের মাথায় হরমুজ প্রণালিকে কেন্দ্র করে আবারও সংঘর্ষ শুরু হয়।
ওয়াং ই বলেন, ‘এই সমঝোতা অনেক কঠিন প্রচেষ্টার ফল। শান্তি এখন আমাদের সামনে। শেষ মুহূর্তে এসে তা নষ্ট করা উচিত নয় এবং অর্জিত অগ্রগতিও হারানো যাবে না।’
এদিকে শুক্রবারও যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে হামলা চালায়। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র বিমানবন্দর, রেলস্টেশন ও দুটি সেতুসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
এর জবাবে ইরান জানায়, তারা কুয়েতে যুক্তরাষ্ট্রের মিত্রদের সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।
জুনের সমঝোতার পর হরমুজ প্রণালি সাময়িকভাবে খুলে দেওয়া হলেও, গত সপ্তাহে ইরান ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্র হামলা বন্ধ না করা পর্যন্ত প্রণালিটি আবারও বন্ধ থাকবে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রও ইরানের সমুদ্রবন্দরগুলোর ওপর পুনরায় অবরোধ আরোপ করেছে।
সূত্র: আল আরাবিয়ার
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম অপরিবর্তীত রেখেছে সরকার
- • বিশ্বকাপ জয়ীদের এবার 'বিশেষ আংটি' উপহার দেবে ফিফা
- • ২০২৬–২৭ ক্লাব মৌসুমে দলবদল হচ্ছে ৯ তারকা ফুটবলারের
- • এবার জম্বি সিনেমা 'প্রলয়' নিয়ে পর্দা কাঁপাতে আসছেন রণবীর
- • রোববার থেকে টানা পাঁচ থেকে সাত মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস
- • যুক্তরাষ্ট্র-ইরানকে ফের আলোচনায় ফেরার আহ্বান চীন ও পাকিস্তানের
- • সংবিধান সংস্কার নয় বরং সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল
- • সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা ঢাকাসহ দেশের ১৩ জেলায়
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০
- • বিশ্বকাপে আর্জেন্টিনা সমর্থনের কারণ মেসি নন: নেতানিয়াহু
