১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১৩:২৩

শিরোনাম
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদ সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক, জোরালো রাজনৈতিক জল্পনা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৭১ জুলাই আন্দোলনের ৫৯ মামলায় প্রকৃত দোষীদের বিরুদ্ধেই চার্জশিট দেওয়া হবে: ডিবি জনগণের সেবক হয়ে আস্থা অর্জনের আহ্বান আইজিপির ৪৫ বছর পর ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের নরসিংদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ৩ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু ফাইনাল নিশ্চিতের পর পিকফোর্ডের বোতল ঘিরে মেসিদের কৌতূহল ‘জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে সরকার’ :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

‘কখনো প্রেম করিনি’, নিজেকে সিঙ্গেল বললেন দীঘি

‘কখনো প্রেম করিনি’, নিজেকে সিঙ্গেল বললেন দীঘি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ১১:৩৪

অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন। বিশেষ করে তাঁর প্রেম ও সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। তবে এবার একটি পডকাস্টে এসব বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

পডকাস্টে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে দীঘি বলেন, তিনি কখনো প্রেম করেননি। এমনকি সুযোগ থাকলেও কোনো প্রেমের সম্পর্কে জড়াননি বলে দাবি করেন এই অভিনেত্রী।

দীঘির ভাষ্য, স্কুলজীবন থেকেই পরিবারের কঠোর নজরদারির মধ্যে বড় হয়েছেন তিনি। ক্লাস সিক্স থেকে তাঁর চলাফেরায় নানা ধরনের বিধিনিষেধ ছিল। এসএসসি পরীক্ষার আগে পর্যন্ত তিনি মোবাইল ফোনও ব্যবহার করতেন না। পাশাপাশি স্কুলের শিক্ষক ও কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাঁর খোঁজখবর নিত পরিবার।

দীঘির মতে, দীর্ঘদিন এমন পরিবেশে থাকার কারণে প্রেম করার সুযোগ বা মানসিক প্রস্তুতি কোনোটিই তৈরি হয়নি। তাই তিনি এখনো নিজেকে ‘সিঙ্গেল’ বলেই পরিচয় দেন।

যদিও দীঘি প্রেমের বিষয়টি অস্বীকার করেছেন, অতীতে তাঁকে ঘিরে একাধিক সম্পর্কের গুঞ্জন শোবিজ অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছিল। একসময় কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদির সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ছড়ায়। 

তবে এসব গুঞ্জনের বিষয়ে এর আগে কখনোই আনুষ্ঠানিকভাবে কোনো সম্পর্কের কথা স্বীকার করেননি দীঘি।

আরও পড়ুন