বিশ্বকাপজয়ীদের প্রথমবার দেওয়া হবে চ্যাম্পিয়নশিপ রিং
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ১১:১৬
বিশ্বকাপজয়ী দলের জন্য নতুন স্বীকৃতি চালু করছে ফিফা। এবার প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় ও সংশ্লিষ্টদের হাতে ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি তুলে দেওয়া হবে বিশেষভাবে তৈরি চ্যাম্পিয়নশিপ রিং।
আগামী রোববার (বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল। ম্যাচ শেষে বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচের হাতে প্রতীকীভাবে এই রিং তুলে দেওয়া হবে।
ফিফা জানিয়েছে, বিশ্বকাপ উপলক্ষে মোট ২ হাজার ২৬টি বিশেষ রিং তৈরি করা হবে। টুর্নামেন্টের বছরকে স্মরণীয় করে রাখতেই এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩০টি রিং বরাদ্দ থাকবে বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য। বাকি ১ হাজার ৯৯৬টি রিং ফিফার আনুষ্ঠানিক লাইসেন্সপ্রাপ্ত স্মারকপণ্য হিসেবে সমর্থকদের জন্য উন্মুক্ত করা হবে।
চ্যাম্পিয়নশিপ রিংয়ের এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা। অন্য পাশে খোদাই করা হবে চ্যাম্পিয়ন দলের পরিচয়। প্রতিটি রিং হবে আলাদাভাবে নম্বরযুক্ত, ব্যক্তিগত মাপ অনুযায়ী তৈরি এবং এর সঙ্গে থাকবে সত্যতা নিশ্চিতকারী একটি সনদ।
ফাইনালের পর বিজয়ী দলের জন্য নির্ধারিত ৩০টি রিং সংশ্লিষ্ট ব্যক্তিদের আঙুলের মাপ অনুযায়ী তৈরি করে পরে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
উত্তর আমেরিকার পেশাদার ক্রীড়াঙ্গনে চ্যাম্পিয়নশিপ রিং দেওয়ার দীর্ঘদিনের প্রচলন রয়েছে। সেই ঐতিহ্য এবার প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ফুটবল বিশ্বকাপের সঙ্গে।
আরও পড়ুন
- • কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন, জানাচ্ছে বিজ্ঞান
- • বিজিবিতে চাকরির সুযোগ, আবেদন ২৮ জুলাই পর্যন্ত
- • কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা,ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
- • ‘কখনো প্রেম করিনি’, নিজেকে সিঙ্গেল বললেন দীঘি
- • বিশ্বকাপজয়ীদের প্রথমবার দেওয়া হবে চ্যাম্পিয়নশিপ রিং
- • দুপুরের মধ্যে যেসব এলাকায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি
- • যুক্তরাষ্ট্র হামলা চালালে লোহিত সাগরের পথ বন্ধে হুথিদের প্রস্তুত থাকতে বলেছে ইরান
- • কানাডাজুড়ে ৮৫০টির বেশি দাবানল,স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
