১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১৪:৩১

শিরোনাম
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদ সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক, জোরালো রাজনৈতিক জল্পনা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৭১ জুলাই আন্দোলনের ৫৯ মামলায় প্রকৃত দোষীদের বিরুদ্ধেই চার্জশিট দেওয়া হবে: ডিবি জনগণের সেবক হয়ে আস্থা অর্জনের আহ্বান আইজিপির ৪৫ বছর পর ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের নরসিংদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ৩ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু ফাইনাল নিশ্চিতের পর পিকফোর্ডের বোতল ঘিরে মেসিদের কৌতূহল ‘জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে সরকার’ :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা,ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা,ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ১২:৩০

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের দাবি, ‘অপারেশন নাসর-২’ নামে পরিচালিত এ হামলায় মার্কিন বাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইআরজিসির বরাতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার জবাব এবং নিহত ইরানি সদস্যদের স্মরণে এ অভিযান চালানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও আইআরজিসির বিবৃতিতে দাবি করা হয়, হামলায় মার্কিন বাহিনীর একটি আর্লি ওয়ার্নিং রাডার ব্যবস্থা, কয়েকটি গোলাবারুদের গুদাম, দুটি হাই-মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমার্স) এবং একটি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ধ্বংস হয়েছে। হামলার পর ঘাঁটির ভেতরে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়।

তবে এসব ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

হামলার পর আইআরজিসি এক বিবৃতিতে জানায়, এ হামলার লক্ষ্য ছিল কেবল কুয়েতে অবস্থানরত মার্কিন বাহিনী। কুয়েতের জনগণ বা রাষ্ট্রের বিরুদ্ধে ইরানের কোনো বৈরিতা নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে কুয়েতের ভূখণ্ড ব্যবহার করে যেন ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান পরিচালিত না হয়, সে আহ্বানও জানায় তেহরান।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ও কুয়েতের প্রতিরক্ষা কর্তৃপক্ষ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে। তবে আইআরজিসির দাবি করা ক্ষয়ক্ষতির বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

হামলার ঘটনায় পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

আরও পড়ুন