যুক্তরাষ্ট্র হামলা চালালে লোহিত সাগরের পথ বন্ধে হুথিদের প্রস্তুত থাকতে বলেছে ইরান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ১১:০৫
যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা চালালে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল ব্যাহত করার জন্য ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রস্তুত থাকতে বলেছে তেহরান। রয়টার্স তিনটি অবগত সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনার পর এ বার্তা হুথিদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলার হুমকি দেওয়ার পর তেহরান এ পদক্ষেপ নেয় বলে সূত্রগুলোর দাবি।
হুথিদের ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য, লোহিত সাগর উপকূলের হোদাইদাহ এবং এডেন উপসাগরসংলগ্ন কয়েকটি এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করা হয়েছে। তবে হামলা বা নৌপথে বাধা দেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়নি। তারা তেহরানের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। সূত্রটি আরও দাবি করেছে, ইয়েমেনে অবস্থানরত ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রতিনিধিরা এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এর আগে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর সৌদি আরব ইয়ানবু বন্দরের মাধ্যমে বিকল্প পথে তেল পরিবহনের ব্যবস্থা করে। এখন বাব আল-মান্দেব প্রণালীও অচল হয়ে পড়লে মধ্যপ্রাচ্যের দুটি গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ একযোগে বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আঞ্চলিক মিত্রদের ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ানোর কৌশলের অংশ হিসেবেই ইরান এ পদক্ষেপ বিবেচনা করছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি। একটি আঞ্চলিক সূত্রের ভাষ্য, বাব আল-মান্দেবের মতো সরু জলপথে জাহাজ চলাচল ব্যাহত করা প্রযুক্তিগতভাবে খুব জটিল নয়।
আরও পড়ুন
- • কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন, জানাচ্ছে বিজ্ঞান
- • বিজিবিতে চাকরির সুযোগ, আবেদন ২৮ জুলাই পর্যন্ত
- • কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা,ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
- • ‘কখনো প্রেম করিনি’, নিজেকে সিঙ্গেল বললেন দীঘি
- • বিশ্বকাপজয়ীদের প্রথমবার দেওয়া হবে চ্যাম্পিয়নশিপ রিং
- • দুপুরের মধ্যে যেসব এলাকায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি
- • যুক্তরাষ্ট্র হামলা চালালে লোহিত সাগরের পথ বন্ধে হুথিদের প্রস্তুত থাকতে বলেছে ইরান
- • কানাডাজুড়ে ৮৫০টির বেশি দাবানল,স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
